ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: শাহবাজ শরিফ ব্রাজিল সমর্থকদের র‌্যালিতে গিয়ে দুর্ঘটনায় যুবক নিহত বাজেটের পর কোনো জিনিসের দাম বাড়েনি: প্রধানমন্ত্রী কাউন্সিলর হওয়ার ইচ্ছাই কাল হয়ে দাঁড়ায় জুলাইয়ে ভূমিকা রাখা ‘কাইল্যা’ পলাশের বিএনপির সময় ফুরিয়ে আসছে: জামায়াত আমির ভোলায় ব্রাজিলের পক্ষে মোটরসাইকেল শোডাউনে গিয়ে নিহত-১, আহত ২ জামালপুরে আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল যারা সার্কভুক্ত দেশগুলোর ঐক্য চায় না, তারা শুধু দুই দেশের ঐক্যের কথা বললে সন্দেহজনক: তথ্যমন্ত্রী

বিএনপি ক্ষমতায় আসলে দেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে: রেজউল করিম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ৩৫৩ বার পড়া হয়েছে

এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতায় গিয়ে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে হ্যাটট্রিক করেছেন। এখন ক্ষমতার জন্য তারা কী করছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন ক্ষমতায় গেলে আবার চ্যাম্পিয়ন হবে। তিনি বলেন, প্রথমবার বিএনপি একা নির্বাচন করেছে। টিকতে পারেনি। এরপর ওই যে বাকশালের কারণে দেশের মানুষ তাড়িয়ে দিয়েছিল, হজ্ব করেছে, হাতে তসবিহ, কোরআন তেলাওয়াত করে।

মানুষ ভাবছিল তওবা করছে। মানুষ ক্ষমতায় বসাইছে। কিন্তু ২০০১ এ আর ক্ষমতায় আসতে পারেনি। মানুষ ভেবেছে, খালেদা জিয়া প্রথমবার নতুন ক্ষমতায় গেছে, নতুন প্রধানমন্ত্রী, নতুন রাষ্ট্রপতি। এবার বিপুল ভোটে আমরা ক্ষমতায় বসাইলাম। দুর্নীতিতে হ্যাটট্রিক করলো। মেয়দ পূরণ করতে পারেনি। মাঝখানে একটা সরকার আসলো মাইনাস টু ফর্মুলা নিয়া।

গতকাল রোববার কিশোরগঞ্জ জেলা শিল্পকলা মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন। প্রধান বক্তা কেন্দ্রীয় সেক্রেটারী মুফতি মনসুর আহমাদ সাকীসহ স্থানীয় নেতারাও বক্তব্য দেন।

মুফতি রেজাউল করিম আরও বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় গিয়া কী করলো সবাই দেখেছেন। ২০২৪-এর জুলাাই-আগস্টের আন্দোলনে অনেক মানুষ জীবন দিল। এখন বিএনপি আবার ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কি করছে, আপনারা দেখছেন। দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন হয়েছে, এরা ক্ষমতায় আসলে আবার চ্যাম্পিয়ন হবে। আজকে যারা নেতা-নেত্রীর মব্বতে গদগদ, তখন কাউকে কাছে পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান

বিএনপি ক্ষমতায় আসলে দেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে: রেজউল করিম

আপডেট সময় ১১:২৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫