ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবের রাস্তায় নেমে এল হাজার হাজার মানুষ ২ মাসের মধ্যে তেল শোধন ক্ষমতা ৮০ শতাংশে ফেরাতে চায় ইরান জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: জামায়াতে আমির এসএসসি পরীক্ষার হল পরিদর্শনে এমপিরা যেতে পারবেন না: শিক্ষামন্ত্রী জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়লো ইরানি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের কথা আমরা ভুলব না: ইরান সরকারের সিদ্ধান্তেই ইন্টারনেট বন্ধ হয়: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আইএসপিএবি সভাপতি ইরানের সঙ্গে শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি খেলা দেখছিলেন

এই পিচ আন্তর্জাতিক মানে পড়ে না: হারের পর মিরপুরের উইকেট নিয়ে পাকিস্তান কোচের ক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ৬৭৮ বার পড়া হয়েছে

এবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। বাংলাদেশের কাছে এমন হারের পর অবশ্য মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করেছেন সফরকারী দলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) প্রধান কোচ মাইক হেসন। এ ধরনের উইকেট আন্তর্জাতিক মানের নয় বলেও তিনি একপ্রকার ক্ষোভ ঝেড়েছেন।

এদিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উইকেট প্রসঙ্গে মাইক হেসন বলেন, ‘(আদর্শ উইকেট) না। আমার মনে হয় না এমন উইকেট কাউকে সাহায্য করবে। সবাই এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে যাচ্ছে। সেই অবস্থায় এরকম আসলে মেনে নেওয়া যায় না। যদিও ব্যাট হাতে আমরা যেসব বাজে সিদ্ধান্ত নিয়েছি সেসব ব্যাপারে অজুহাত দিতে চাচ্ছি না। একইসঙ্গে এটা কোনোভাবেই আন্তর্জাতিক মানের উইকেট নয়।’

যেকোনো দলের ক্রিকেটীয় উন্নতির জন্য আরও ভালো উইকেট প্রয়োজন বলেও মন্তব্য করেন হেসন, ‘আমি আসলে এখানে বাংলাদেশকে পরামর্শ দিতে আসিনি (হাসি)। ক্রিকেটের উন্নতির জন্য আপনাকে আরও ভালো ক্রিকেট উইকেট বানাতে হবে। বিপিএলেও ভালো কিছু উইকেট হয়েছে এখানে। আন্তর্জাতিক ম্যাচে হয়তো সেরকম মানের উইকেট হচ্ছে না।’

পরে উইকেট নিয়ে বাংলাদেশি ওপেনার পারভেজ ইমন বলেছেন, ‘(উইকেট আদর্শ নয়) এমন কিছু তো মনে হয়নি । আমরা ১১০ রান করেছি, ১৬ ওভারে মনে হয় (মূলত ১৫.৩ ওভারে)। আমরা যদি ২০ ওভার খেলতাম ১৬০ রান এখানে করতে পারতাম। আমার মনে হয়নি এটা ওইরকম (যেমন পিচের কথা পাক কোচ বলেছেন)। হতে পারে ওরা এডজাস্ট করতে পারেনি, আমরা এডজাস্ট করার চেষ্টা করেছি এখানে।’

প্রসঙ্গত, প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের সামনে পাকিস্তানের ফখর জামান ছাড়া সেভাবে কেউ দাঁড়াতেই পারেননি। তার ৩৪ বলে ৪৪ ছাড়াও আব্বাস আফ্রিদি ২২ ও খুশদিল শাহ ১৭ রান করেন। এ ছাড়া দুই অঙ্কের ঘরে যেতে পারেননি আর কোনো সফরকারী ব্যাটার। ছোট লক্ষ্য তাড়ায় বাংলাদেশও শুরুতেই তানজিদ তামিম ও লিটন দাশের উইকেট হারায়। তবে পারভেজ হোসেন ইমনের (৫৬) ফিফটিতে ভর করে ২৭ বল এবং ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্য পেরোয় টাইগাররা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

এই পিচ আন্তর্জাতিক মানে পড়ে না: হারের পর মিরপুরের উইকেট নিয়ে পাকিস্তান কোচের ক্ষোভ

আপডেট সময় ১২:০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫