ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে জামায়াতের বিবৃতি জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’ উত্তাল ভারত, এবার রাস্তায় নেমেছে কৃষকরা শিক্ষার্থীদের ওপর ‘নির্মমতা’, মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল সাদা পোশাক পরে শিক্ষার্থীদের পেটাচ্ছে পুলিশ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ ‘আমার স্বামীর “বিবাহ” নিয়ে কুৎসা রটাচ্ছে, বিরত না থাকলে আইনি ব্যবস্থা নিব’: প্রথম স্ত্রী এখনই জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন না মেসি দেশে ফিরলেন না মেসি-ডি পলসহ ৭ ফুটবলার

মেসিকে ছাড়াই দেশে ফিরলো আর্জেন্টিনা দল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

এবার বিশ্বকাপের ফাইনাল হারের হতাশ নিয়েই দেশে ফিরেছে আর্জেন্টিনা দল। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় আলবিসেলেস্তেদের চার্টার্ড বিমানটি এজেইজা বিমানবন্দরে অবতরণ করে। শিরোপা ধরে রাখার মিশন ব্যর্থ হলেও আর্জেন্টিনা দলের জন্য ভালোবাসায় কোনো কমতি রাখেননি সমর্থকেরা। রাজধানী বুয়েনস এইরিসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে লাল গালিচা, অর্কেস্ট্রার সুর আর হাজারো ভক্তের উপস্থিতিতে বরণ করে নেওয়া হয় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

বিমান থেকে একে একে নামেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া, প্রধান কোচ লিওনেল স্কালোনি, কোচিং স্টাফ এবং ১৯ জন ফুটবলার। তবে সেই বহরে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি। তার সঙ্গে আরও কয়েকজন ফুটবলার নিজ নিজ গন্তব্যে চলে যাওয়ায় দেশে ফেরেননি।

বিমানবন্দরে দলকে স্বাগত জানাতে বিশেষ আয়োজন করেছিল এএফএ। লাল গালিচা বিছিয়ে দেয়া হয় খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য। এ সময় বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে হাজারো সমর্থক বিমানবন্দরের বাইরে জড়ো হন। জাতীয় পতাকা, জার্সি ও ব্যানার হাতে প্রিয় দলকে স্বাগত জানান তারা।

বিশ্বকাপ জিততে না পারায় এবার বিজয় উৎসবের কোনো আয়োজন ছিল না। তবু বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে শহরের পথে যাত্রা করেন স্কালোনির শিষ্যরা। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সমর্থকেরা হাত নেড়ে এবং স্লোগান দিয়ে ফুটবলারদের অভিনন্দন জানান। খেলোয়াড়েরাও হাত নেড়ে তাদের ভালোবাসার জবাব দেন। সমর্থকদের এই সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, পুরো টুর্নামেন্টজুড়ে দর্শকদের যে সমর্থন দল পেয়েছে, তা ছিল অসাধারণ। যেকোনো পরিস্থিতিতে দলের পাশে থাকার জন্য সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে জামায়াতের বিবৃতি

মেসিকে ছাড়াই দেশে ফিরলো আর্জেন্টিনা দল

আপডেট সময় ১০:২০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬