ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে সন্ধ্যা লাইভে আসছেন আসিফ মাহমুদ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী মাগুরায় সাকিবের বাড়িতে শুরু হয়েছে সংস্কার কাজ হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের তিনদিন পর অটোচালকের মরদেহ উদ্ধার আটক ২

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের তিন দিন পর আখক্ষেত থেকে মোহাম্মদ রাকিব (১৫) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর এলাকা থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, হরিনারায়নপুর এলাকার আবু তাহেরের ছেলে মাহাবুব (৩২) ও মদন আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৩৫)। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ারে আলম খান।

নিহত রাকিব ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিনারায়ণপুর আদর্শ পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।‌

পুলিশ ও স্থানীয়রা জানান, হরিনারায়ণপুর আদর্শপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাকিব সোমবার (১৮ আগস্ট) বিকেলে প্রতিবেশী সুজনের বাড়ি থেকে অটোরিকশা নিয়ে ভাড়া চালানোর জন্য বের হয়। প্রতিদিনের মতো রাত ৮টার দিকে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন রাকিবকে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার বাবা খবর পায়, পরে তাকে ওইদিন বিকেল ৬টার দিকে রাহুল নামে এক ব্যক্তি জেলা সদরের স্টেশন রোড থেকে ভগতগাজী এলাকায় নিয়ে গেছেন। সেখানে যাওয়ার পর কিশোর রাকিব ও যাত্রী রাহুলকে আটক করে রাখে এলাকাবাসী। পরে রাহুলকে না ছাড়লেও রাকিবকে তারা ছেড়ে দেয়। তারপরেও রাকিব বাড়ি যায়নি।

পরদিন ১৯ আগস্ট সকালে খবর পাওয়া যায় রাকিবের চালানো অটোরিকশাটি হরিহরপুর ময়দানে পড়ে আছে। পরে রাকিবের বাবা ও অটোরিকশা মালিক সুজন আলী স্থানীয়দের নিয়ে অটোটি উদ্ধার করে।

তবে পরিবারের অভিযোগ, রাহুলসহ আরও বেশ কয়েকজন মিলে রাকিবকে কৌশলে অটোরিকশাসহ অপহরণ করে এবং তাকে অজ্ঞাতস্থানে আটক করে অটোরিকশা ও ব্যাটারি বাঁশঝাড়ে ফেলে চলে যায়। এ ঘটনার পর আজ তার মরদেহ আখ ক্ষেতে পাওয়া যায়।

এ ঘটনায় রাকিবের বাবা রফিকুল ইসলাম গেল ১৮ আগস্ট সন্ধ্যায় সদর থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দুইজনকে আটক করেন।

এ বিষয়ে সদর থানারা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সরোয়ারে আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, এটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কিশোরের পরিবার থানায় একটি অপহরণ মামলা করেন। এখন এটি হত্যা মামলা হবে বলেও জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের তিনদিন পর অটোচালকের মরদেহ উদ্ধার আটক ২

আপডেট সময় ০৭:০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫