ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার পুলিশ সদরদপ্তর অভিমুখে মিছিলের ডাক সিজেপির দুই সপ্তাহ ঊর্ধ্বগতির পর স্থিতিশীল তেলের বাজার আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে ইরান: নেতানিয়াহু ইসলামে হিজাব পরা অপরিহার্য নয়: ছাত্রীর আবেদন খারিজ করলো ভারতীয় হাইকোর্ট দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৬ বিলিয়ন ডলার মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান ইরানের আরেক দফা যুদ্ধের হুঁশিয়ারি আগামীকাল ঈদে মিলাদুন্নবী (সা.),  টানা চার দিনের ছুটির সুযোগ সপরিবারে শিক্ষক হ*ত্যা মাম/লার ত’দ’ন্তের দায়িত্ব পেল ডিবি শিগগিরই ছায়া মন্ত্রিসভার ঘোষণা জামায়াতের, প্রধানমন্ত্রীর দায়িত্বে ডা. শফিকুর জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

ভারতে অনুপ্রবেশ কালে ঠাকুরগাঁও সিমান্তে বিজিবি হাতে আটক ৪ বাংলাদেশি

ঠাকুরগাঁও সিমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশকালে ৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে জেলার রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে ওই চার বাংলাদেশিকে আটক করে ঠাকুরগাঁও ৫০ বিজিবির একটি টহল দল।

বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ৩৭৪/১ এর বিপরীতে প্রায় ৩০০-৪০০ গজ ভারতীয় অভ্যন্তরে গরুর ঘাস কাটতে প্রবেশ করেন কয়েকজন বাংলাদেশি। পরে ঘাস কেটে ফেরার পথে ডাঙ্গীপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করে বিজিবি।

আটককৃতরা হলেন- জেলার হরিপুর উপজেলার মারাধার গ্রামের মৃত ইসমাইলের ছেলে মো. ইলিয়াস আলী (৭২), মৃত ছইব আলীর ছেলে মো. আব্দুর রাজ্জাক (৫৫), ওয়াজুল হকের ছেলে মো. কামাল হোসেন (৩৫) ও মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. বাদশা মিয়া (৩২)। তারা সবাই ওই গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ জানান, আটককৃতরা সীমান্ত রেখা অতিক্রম করে প্রায় তার কাটার কাছে চলে গিয়েছিল। তবে তারা ঘাস কাটার উদ্দেশ্যে নাকি অন্যকোনো কারণে গিয়েছিল তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। এভাবে অনেকে ঘাস কাটার ছলে বস্তার ভিতরে বিভিন্ন মাদক দ্রব্য নিয়ে আসেন। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা তাদের থানায় প্রেরণ করেছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার পুলিশ সদরদপ্তর অভিমুখে মিছিলের ডাক সিজেপির

ভারতে অনুপ্রবেশ কালে ঠাকুরগাঁও সিমান্তে বিজিবি হাতে আটক ৪ বাংলাদেশি

আপডেট সময় ১১:২২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫