ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা শাহজালাল (রহ.) মাজারে ৫ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার মেসিকে বিয়ে করতে চান ১০০ বছর বয়সী নারী ক্লাব বিশ্বকাপ চলাকালেই পুরনো ঠিকানায় ফিরলেন থিয়াগো সিলভা মালয়েশিয়া সফর নিয়ে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, আতিথেয়তার প্রশংসা আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না: শাওন আওয়ামী লীগকে জনগণের রক্তচোষা, এদের আর সুযোগ দেওয়া হবে না: জামায়াত এমপি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন জামায়াতের এক ম্যাচেই ৪ গিনেস বুকে রেকর্ড গড়লেন মেসি চুক্তি প্রক্রিয়া থেকে সরে দাঁড়াল ইরান, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক

“আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, ক্ষমতায় আসবে কেবল জনগণের সরকার: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ফের স্পষ্ট জানালেন, আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে দেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সেই নির্বাচনের পর গঠিত সরকারে তিনি নির্বাচিত বা নিযুক্ত কোনো পদে থাকবেন না।

বৃহস্পতিবার (২১ আগস্ট) যুক্তরাষ্ট্রের ইউটাহভিত্তিক সংবাদমাধ্যম ডেসারাট নিউজ-এ প্রকাশিত এক নিবন্ধে তিনি এ ঘোষণা দেন। সেখানে নির্বাচনের প্রস্তুতি, সংস্কার, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি ও সরকারের কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের মূল লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা। যেখানে সব বৈধ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, এমনকি প্রবাসীরা-ও। রাজনৈতিক দলগুলো ভোটারদের কাছে তাদের পরিকল্পনা তুলে ধরতে পারবে। এ কাজ কঠিন হলেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময়কার চিত্র তুলে ধরে তিনি বলেন, “পুলিশ দায়িত্ব পালন করছিল না, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছিল, অর্থনীতি ভেঙে পড়েছিল, গণতন্ত্র ভেঙে গিয়েছিল। সরকারি কর্মকর্তারা রাজনৈতিক আনুগত্য না দেখালে পদোন্নতি থেকে বঞ্চিত হতেন। আমরা ধীরে ধীরে পুনর্গঠন শুরু করেছি।”

গণআন্দোলনে তরুণদের ভূমিকাকে ঐতিহাসিক উল্লেখ করে ড. ইউনূস বলেন, সরকারি চাকরিতে ন্যায্যতার দাবি থেকেই শুরু হয়েছিল ‘জেনারেশন জেড’-এর নেতৃত্বাধীন এই বিপ্লব। যা বিশ্বের প্রথম জেন-জেড বিপ্লব হয়ে উঠেছে এবং তরুণদের সামনে এনে দিয়েছে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার নতুন দৃষ্টান্ত।

সংস্কারের বিষয়েও তিনি নিবন্ধে বিস্তারিত উল্লেখ করেন। জানান, রাজনৈতিক দল, বিশেষজ্ঞ ও নাগরিকদের সঙ্গে নিয়ে একটি সাংবিধানিক সংশোধনীসহ বৃহৎ সংস্কার প্রস্তাব তৈরি করা হয়েছে, যাতে বাংলাদেশ আর কখনো স্বৈরাচারী শাসনে ফিরে না যায়।

ড. ইউনূস আরও লেখেন, স্বৈরাচার থেকে গণতন্ত্রে উত্তরণের ইতিবাচক স্বীকৃতি হিসেবে দ্য ইকোনমিস্ট বাংলাদেশকে ২০২৪ সালের ‘সেরা দেশ’ ঘোষণা করেছিল। অথচ সরকার তখন এতটাই ব্যস্ত ছিল নির্বাচন প্রস্তুতি, অর্থনীতি পুনর্গঠন ও লুট হওয়া অর্থ উদ্ধারে যে, বিশ্ব কীভাবে এই অগ্রগতি দেখছে তা উপলব্ধি করতে পারেনি।

নিবন্ধের শেষে তিনি উল্লেখ করেন, “এখন যারা আমার সঙ্গে কাজ করছেন, তারাই আমাদের সর্বোত্তম আশা—হয়তো শেষ আশাও।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

“আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, ক্ষমতায় আসবে কেবল জনগণের সরকার: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস”

আপডেট সময় ০৭:৫০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫