ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

মানিকগঞ্জে প্রাইভেট পড়ানো নিয়ে অভিযোগে শিক্ষককে অভিভাবকদের গণপিটুনি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৭০২ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাইমাইলের কবি নজরুল উচ্চবিদ্যালয়ে প্রাইভেট পড়ানোর সময় ছাত্রীদের অনাকাঙ্ক্ষিতভাবে শরীর স্পর্শ ও প্রাইভেট না পড়লে পরীক্ষায় ফেল করানোর ভয় দেখানোর অভিযোগে এক শিক্ষককে বেদম মারধর করেছেন কয়েকজন অভিভাবক।
রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত শিক্ষক কুদ্দুস মোল্লা বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক।

নবম শ্রেণির এক শিক্ষার্থীর মা জানান, প্রতিদিন মেয়েকে প্রাইভেট পড়াতে পাঠাতেন। সেখানে শিক্ষক খারাপ আচরণ করতেন বলে অভিযোগ। একই রকম অভিযোগ করেছেন আরও দুই অভিভাবক।

তবে শিক্ষক কুদ্দুস মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কাছে ৫৭ জন ছাত্রী পড়ে। মাত্র দু’জনের অভিযোগ রয়েছে। আমি কেবল ছেলেদের সঙ্গে সম্পর্কের কারণে কয়েকজন ছাত্রীকে শাসন করেছি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রব বলেন, অভিভাবকরা বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছিলেন। কথা বলার সময় হঠাৎ কয়েকজন শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষককে টেনে বের করে মারধর করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

অভিভাবক হাসমত মেম্বার দাবি করেন, শিক্ষক স্কুলের চেয়ে বাড়ির কোচিং ব্যবসায় বেশি সময় দেন এবং প্রাইভেট না পড়লে খারাপ আচরণ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বিএম হান্নান বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। আগামীকালই মিটিং ডাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়ান রফিকুল ইসলাম জানান, একপক্ষ অভিযোগ তুলেছে, অন্যপক্ষ অস্বীকার করছে। তদন্তের পরই সত্য জানা যাবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

মানিকগঞ্জে প্রাইভেট পড়ানো নিয়ে অভিযোগে শিক্ষককে অভিভাবকদের গণপিটুনি

আপডেট সময় ১১:০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫