ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিও সেরা: আতিফ আসলাম দেশে তিন বছরে বন্ধ ৪ শতাধিক গার্মেন্টস কারখানা আসিফের দু/র্নী/তি/কা/ণ্ডে সচিবসহ ফেঁ/সে যাচ্ছেন যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা দেশে প্রধান অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাস সংকটে নরসিংদীতে কাঠ পুড়িয়ে শতাধিক কারখানা সচলের চেষ্টা স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল জামালপুরে রাজিব বাস ইস্যুতে এনসিপির মানববন্ধনে হামলা জ্বালানি পরিশোধনের সক্ষমতা বাড়াতে ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে আইডিবি এমপি হয়ে প্রথমবার সংসদে নিজ দপ্তরে মির্জা আব্বাস

কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ওলামায়ে কেরামের বৈঠক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আফগানিস্তানের ইসলামি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী মাওলাওয়ী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা প্রসপার আফগানিস্তান আয়োজিত এ সফরে প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন মাওলানা মামুনুল হক এবং তত্ত্বাবধানে ছিলেন মাওলানা আব্দুল হামিদ।

গত ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সফরে প্রতিনিধিদলটি ধর্মীয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের সম্ভাবনা খুঁজে দেখছে। প্রসপার আফগানিস্তানের মিডিয়া সমন্বয়কারী মঈনুল হক ২০ সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে আলোচনা হয় তিনটি বিষয়ে—বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন, বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণ এবং দুই দেশের ওলামা ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক জোরদার।

মন্ত্রী মুত্তাকি প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বলেন, একবার আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেল চালু হলে বাণিজ্য স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। বাংলাদেশ থেকে আগ্রহ দেখে আমরা উৎসাহিত এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে একটি শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার বিপুল সম্ভাবনা দেখছি। তিনি জানান, আফগানিস্তানে তুলা, কার্পেট, শুকনো ফলমূল এবং মার্বেল খাতে বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। এছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে একটি ব্যবসায়িক প্রতিনিধি দল কাবুল সফরে আসবে।

কূটনৈতিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, আফগানিস্তান ইতোমধ্যেই প্রায় সব দেশের সঙ্গেই আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করেছে। তবে বাংলাদেশ এখনও সেই পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে তিনি বাংলাদেশি ওলামাদের দেশে ফিরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানোর আহ্বান জানান। প্রতিনিধিদল বিষয়টিকে স্বাগত জানায়।

প্রতিনিধিদলের আমির মাওলানা আব্দুল হামিদ বলেন, ‘এই সফর একটি নতুন সূচনার প্রতীক। দীর্ঘদিনের ইচ্ছা ছিল আফগানিস্তানের পুনর্গঠন প্রত্যক্ষ করার এবং মাওলাওয়ী মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করার। বাংলাদেশের পক্ষ থেকে আমরা তাঁকে খাতমে নবুয়ত সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছি।’ প্রসপার আফগানিস্তান জানিয়েছে, সফরের সময় প্রতিনিধি দল কাবুলে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, ধর্মীয় ও একাডেমিক প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের নেতাদের সঙ্গেও মতবিনিময় করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিও সেরা: আতিফ আসলাম

কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ওলামায়ে কেরামের বৈঠক

আপডেট সময় ১০:৪৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫