রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে তামিম ইকবাল ও কয়েকজন ক্রিকেট সংগঠক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অভিযোগ করেছেন, সাংগঠনিক ক্ষমতার অপব্যবহার করে জেলা ও বিভাগীয় কাউন্সিলর মনোনয়ন প্রক্রিয়ায় সরকারের হস্তক্ষেপ এবং চাপ প্রয়োগ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে তামিম বলেন, “বিসিবির সুষ্ঠু নির্বাচন হোক। এখানে সরকারি হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। নির্বাচনের আগে কাউন্সিলরশিপ নিয়ে পরিবর্তন মেনে নেয়া হবে না।”
এদিকে, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের হয়ে কাউন্সিলর পদপ্রার্থী ইশরাক হোসেন হুঁশিয়ারি দিয়েছেন, “বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ বন্ধ না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।”
আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। ইতোমধ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। এছাড়া কমিশনে আছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)।

