
পারিবারিক বিরোধ সম্পত্তির জেরে চিত্রনায়িকা পপিকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। নায়িকাকে হত্যার হুমকি দিয়েছেন তার চাচাতো বোনজামাই তারেক আহমেদ চৌধুরী।
বিজ্ঞাপন
বুধবার (১৯ নভেম্বর) পপির বড় চাচা কবির হোসেন মারা যান। লাগাতার হত্যার হুমকির কারণে তাকে দেখতে যেতে পারেননি পপি।
পপির অভিযোগ, চাচা কবির হোসেনের কাছ থেকে ২০০৭ সালে জমি ক্রয় করেন তিনি। অথচ সেই জমি দখলে রেখেছেন তার চাচাতো বোন মুক্তা ও তার স্বামী তারেক আহমেদ চৌধুরী।
বিগত সরকারের সময় নিজের সম্পত্তি বুঝে চাইলে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে নানাভাবে ভয়ভীতি দেখাতেন তারেক। এমনকি খুলনার মাটিতে গেলে তিনি আর বেঁচে ফিরতে পারবেন না বলে তাকে হুমকি দেওয়া হয়েছে।
Copied from: https://rtvonline.com/

ডেস্ক রিপোর্ট 

























