ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রেকর্ড গরমের আশঙ্কা, ইউরোপজুড়ে রেড অ্যালার্ট ইরানের চেয়ে তুরস্ক ইসরায়েলের বড় হুমকি: হিব্রু সংবাদপত্র চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াতে ইসলামী জব্দকৃত ১২ বিলিয়ন ডলার ফেরত দিতে রাজি যুক্তরাষ্ট্র: গালিবাফ দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী কোনো ধরনের টোল দিতে হবে না হরমুজে, নিশ্চিত করলো ইরান-ওমান বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে: রিজভী শিবিরের সাবেক সদস্যদের সংখ্যাও কোটি ছাড়িয়েছে: সভাপতি সাদ্দাম

ফেনীতে শ্রমিক সংকটে ২০ বর্গাচাষির পাঁচ বিঘা ধান কেটে দিল বিএনপি নেতাকর্মীরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

ফেনীতে শ্রমিক সংকট ও বাড়তি শ্রমমূল্যের কারণে বিপাকে পড়া ২০ বর্গাচাষির পাঁচ বিঘা জমির ধান কেটে দিয়েছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২১ নভেম্বর) সকাল থেকে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের পূর্ব ছিলোনিয়া গ্রামে পৌর বিএনপি, কৃষক দল ও যুবদলের প্রায় ৪০ জন নেতাকর্মী এ ধান কাটার কাজে অংশ নেন।

দলীয় সূত্র জানায়, বর্গাচাষি বিধবা রাশেদা আক্তার, জয়নাল আবেদীন ও সনাতন ধর্মাবলম্বী মিন্টুসহ মোট ২০ জন কৃষক শ্রমিক সংকট ও উচ্চ শ্রমমূল্যের কারণে সময়মতো ধান কাটতে পারছিলেন না। বিষয়টি জানার পর জেলা যুবদলের সদস্য আহসান সুমনের সার্বিক তত্ত্বাবধানে দলীয় নেতাকর্মীরা এগিয়ে আসেন। এতে সহজে ধান কাটা সম্পন্ন হওয়ায় কৃষকদের মধ্যে স্বস্তি ও আনন্দ নেমে আসে।

পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঞা জানান, শুধু ধান কাটা নয়—ধান বাড়িতে পৌঁছে দেওয়া এবং মাড়াইয়ের কাজও তারা সম্পন্ন করবেন। তিনি বলেন, “প্রান্তিক কৃষকের পাশে দাঁড়ানোই রাজনীতি। সাধারণ মানুষের সঙ্গে থেকেই দেশ এগিয়ে যাবে।”

ধান কাটার উদ্যোগে জেলা যুবদলের সদস্য আহসান সুমন, পৌর কৃষক দলের সদস্য সচিব বেলাল পাটোয়ারীসহ ছনুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেকর্ড গরমের আশঙ্কা, ইউরোপজুড়ে রেড অ্যালার্ট

ফেনীতে শ্রমিক সংকটে ২০ বর্গাচাষির পাঁচ বিঘা ধান কেটে দিল বিএনপি নেতাকর্মীরা

আপডেট সময় ০৯:৪৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫