বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং এর সহযোগী সংগঠন হিসেবে ছাত্রদল গণতান্ত্রিক মানসিকতা ধারণ করে বলেই সরাসরি কোনো মব কালচার প্রতিহত করেনি—এমন দাবি করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, “আমরা যদি তাদের মতো নিজ হাতে মব কালচার প্রতিহত করতাম, তাহলে একটি ক্যাম্পাসও স্থিতিশীল থাকত না। তাই আমরা ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছি।”
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দীপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যাকাণ্ডসহ দেশব্যাপী মব সন্ত্রাসের বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে রাকিব অভিযোগ করে বলেন, গত দেড় বছরের বেশি সময় ধরে পরিকল্পিতভাবে মিথ্যা প্রোপাগান্ডার মাধ্যমে ছাত্রসমাজের কাছে ছাত্রদলকে অপদস্থ করা হয়েছে। এর ফলে বিভিন্ন ছাত্র সংসদে একটি পক্ষপাতদুষ্ট মনোভাব তৈরি করা হয়েছে, যা এখনো অব্যাহত রয়েছে। তিনি দাবি করেন, একটি বিশেষ গোষ্ঠী এবং বিদেশে অবস্থানরত কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
ছাত্রদল সভাপতি বলেন, ময়মনসিংহের ভালুকায় কোনো অপরাধ বা ধর্ম অবমাননার প্রমাণ ছাড়াই এক পোশাক শ্রমিককে প্রকাশ্যে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। একইভাবে সাত বছরের শিশু আয়েশা আক্তারকে দরজা বন্ধ করে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে, যা মানবতার বিরুদ্ধে চরম নিষ্ঠুরতার উদাহরণ। তিনি বলেন, “৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় এমন নৃশংস ঘটনা কেউ কল্পনাও করেনি।” এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি।
রাকিব আরও অভিযোগ করেন, এসব হত্যাকাণ্ডের ঘটনায় একটি বিশেষ গোষ্ঠীর কোনো প্রতিবাদ দেখা যায়নি। বরং তারা ছোট ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা অপবাদ ও প্রোপাগান্ডার মাধ্যমে বিএনপিকে দায়ী করার চেষ্টা করছে। ওসমান হাদির ওপর হামলার পরপরই বিএনপি ও দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ধরনের প্রোপাগান্ডা ও অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদল সর্বশক্তি প্রয়োগ করে প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন ছাত্রদল সভাপতি।
ঢাকা
,
সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাত জেগে ভোট পাহারা দিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা
ডিভোর্সি নারীদের বিয়ে করা নিয়ে কী বললেন শায়খ আহমাদুল্লাহ?
মমতার ঘাঁটি থাকবে নাকি বিজেপির দখলে যাবে পশ্চিমবঙ্গ?
পদ না পেয়ে ফেসবুক লাইভে অঝোরে কাঁদলেন ছাত্রদলকর্মী
১১ বছরের মাদ্রাসা ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা, জীবন নিয়ে শঙ্কা
একসঙ্গে ১৬ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর
পদবঞ্চিতদের কাছে ‘ক্ষমা চাইলেন’ ছাত্রদল সভাপতি
চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, গ্রেপ্তার ১৪
‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে আপত্তি জানালেন মৌসুমী-ওমর সানী
আমরা নিজ হাতে মব কালচার প্রতিহত করলে একটি ক্যাম্পাসও স্থিতিশীল থাকত না’: ছাত্রদল সভাপতি
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৬:১৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- ১৯০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ


























