ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্রীমঙ্গলে তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক  ইরাকের জার্সিতে বিশ্বকাপে পাকিস্তানের ইতিহাস লিখতে যাচ্ছেন যে ফুটবলার আরও ১৫০০ কোটি তারল্য সহায়তা পেল ইসলামী ব্যাংক সাকিবের পর দীঘিও কি ‘পল্টি’ দিলেন? কালুখালীতপ জামায়াত কর্মী হত্যার পর মরদেহ আগুনের ঘটনায় গ্রপ্তার ৩ ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে প্রতিমন্ত্রী দিলেন ডিও লেটার, নাম প্রস্তাব বিএনপি নেতার, সংসদে ‘মিরাকল’ নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী স্পেনের এক ড্রয়ে উড়ে গেল ১২ কোটি টাকার বাজি মাঠে নামার আগেই আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের মারামারি

আজ থেকে নির্বাচনি প্রচারনা শুরু,  প্রথম দিনেই ৭ জেলায় জনসমাবেশে নামছেন তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

এবার প্রতীক বরাদ্দের সঙ্গে সঙ্গেই নির্বাচনি মাঠে গতি আনছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারের প্রথম দিনেই একের পর এক জনসমাবেশে অংশ নিতে যাচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শুরুটা হচ্ছে সিলেট থেকে, সেখান থেকেই দেশব্যাপী প্রচারের বার্তা ছড়িয়ে দিতে চায় দলটি। গতকাল বুধবার বিএনপির এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম দিনেই তারেক রহমান সিলেটসহ মোট সাতটি জেলায় নির্বাচনি সমাবেশে যোগ দেবেন। এই জেলাগুলো হলো সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ।

রাজধানীর গুলশান–২–এ বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও কমিটির মুখপাত্র মাহদী আমিন জানান, বুধবার রাতেই বিমানে সিলেট পৌঁছাবেন তারেক রহমান। সেখানে পৌঁছে তিনি হজরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে সফর শুরু করবেন। আজ বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। এরপর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশ করবেন তিনি। যাত্রাপথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে আরেকটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।

দুপুরের পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠে এবং বিকেলে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। সেখান থেকে নরসিংদী পৌর পার্কসংলগ্ন এলাকায় সমাবেশে অংশ নেবেন তিনি। ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার বা রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আরও একটি সমাবেশে যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে। সবগুলো জেলায় নির্বাচনি প্রচার শেষ করে বৃহস্পতিবার রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের। সংবাদ সম্মেলনে মাহদী আমিন আরও জানান, নির্বাচন কমিশনের অনুরোধকে সম্মান জানিয়ে এর আগে কয়েকটি সফরসূচি বাতিল করা হয়েছিল। কারণ, শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং তারেক রহমানের নানির কবর জিয়ারতসহ এসব কর্মসূচিকে ঘিরে ব্যাপক জনসমাগমের আশঙ্কা ছিল।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনে ত্যাগী নেতাকর্মীদের অবদানকে মূল্যায়ন করতেই তারেক রহমানের সফরে পর্যায়ক্রমে অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের যুক্ত করা হচ্ছে। সিলেট সফরে তার সঙ্গে থাকছেন আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আবদুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ ও রাকিবুল ইসলাম রাকিবসহ একাধিক তরুণ নেতা। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এই ধারাবাহিক জনসমাবেশের মধ্য দিয়েই নির্বাচনি মাঠে শক্ত অবস্থান জানান দেবে বিএনপি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক 

আজ থেকে নির্বাচনি প্রচারনা শুরু,  প্রথম দিনেই ৭ জেলায় জনসমাবেশে নামছেন তারেক রহমান

আপডেট সময় ১০:৫৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬