ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট ইয়াবা সেবনের অভিযোগে আলোচনায় বিএনপি নেতা সাইদুর রহমান ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা রেল যোগাযোগের আওতায় আসছে মেহেরপুরসহ আরও ১০ জেলা গোপনে বিয়ে করে লাপাত্তা ছাত্রদল নেতা ইতিহাস বলছে, আলজেরিয়ার বিপক্ষে হারবে আর্জেন্টিনা চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’ ‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী পবিত্র ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা

আজান শুনে বক্তব্য থামিয়ে দিলেন তারেক রহমান 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনি প্রচার শুরু হলো পূণ্যভূমি সিলেট থেকে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বক্তব্য দেওয়ার সময় যোহরের নামাজের আজানের সময় হয়ে যায়। আজান শুনে বক্তব্য থামিয়ে দেন তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ৩৫ মিনিটে মঞ্চে উঠেন তারেক রহমান। এর পর দুপুর ১টার দিকে বক্তব্য শুরু করেন। একটু পরই মসজিদের মাইক থেকে আজানের শব্দ এলে বক্তব্য বন্ধ করে দেন। সকাল ১০টা ৫০ মিনিটে কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এর আগে প্রথম নির্বাচনি জনসভায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিতে শুরু করেন দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। যদিও বুধবার রাত থেকে সমাবেশ স্থলের একপাশে সামিয়ানা টাঙিয়ে ত্রিপলে শুয়ে বসে অনেকে রাত কাটিয়েছেন। এছাড়া বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই সিলেটের বিভিন্ন এলাকা থেকে জনসভাস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা।

সকাল সাড়ে ৮টার দিকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন বিএনপি জোট জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুক। এ সময় নেতাকর্মীরা খেজুর গাছ খেজুর গাছ স্লোগান দিয়ে জনসভার স্থলে প্রবেশ করেন। এছাড়াও সিলেটের বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জনসভা স্থলে হাজির হন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

আজান শুনে বক্তব্য থামিয়ে দিলেন তারেক রহমান 

আপডেট সময় ০২:২৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬