ঢাকা , শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম ৫০ কেন্দ্রে জামায়াত প্রার্থী ডা. তাহের বড় ব্যবধানে এগিয়ে ঢাকা-১০ আসনে ৪ কেন্দ্রের ফলে এগিয়ে বিএনপি যশোর-২ চৌগাছা ৬০ কেন্দ্রে জামায়াত এগিয়ে, ধানের শীষ পেছনে কুষ্টিয়া-৩ আসনে ৪৫ কেন্দ্রে এগিয়ে জামায়াতে ইসলামী প্রার্থী মুফতি আমির হামজা নিজ কেন্দ্রে ৫ ভোটে পরাজিত জামায়াত আমির ডা. শফিকুর রহমান, জয়ী ধানের শীষের শফিকুল ইসলাম খান ধানের শীষে বিজয়ী নাসির উদ্দিন চৌধুরী, শুভেচ্ছা জানালেন জামায়াত প্রার্থী শিশির মনির ঝিনাইদহ-১ আসনে ধানের শীষে জয়ী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ঢাকা-১৫ আসনে ৩০ কেন্দ্রে এগিয়ে ডা. শফিকুর রহমান, দেশজুড়ে শান্তিপূর্ণভাবে শেষ ভোটগ্রহণ ঢাকা-৬ আসনে তিন কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন, ধানের শীষে ২৮০০ ভোট

কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি ভোট দেওয়া নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। জাতীয় নির্বাচনে কাকে ভোট দেওয়া উচিত—এ প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে দিকনির্দেশনা দিয়েছেন প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ।
তিনি বলেন, ভোট দেওয়ার সময় সৎ ও যোগ্য প্রার্থী নির্ধারণে নিজের বিবেককে প্রশ্ন করতে হবে। সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে আন্তরিক চেষ্টা থাকলে, পরবর্তীতে সেই ব্যক্তি প্রত্যাশা অনুযায়ী না হলেও আল্লাহর কাছে ভোটদাতার কোনো দায় থাকবে না।
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, একাধিক প্রার্থীর মধ্যে সবচেয়ে ভালো, সৎ ও যোগ্য মানুষটিকেই ভোট দেওয়া উচিত। তিনি জিতবেন কি না—তা ভোটদাতার দায়িত্ব নয়। ‘ভোট নষ্ট হবে’—এই ধারণাকে ভুল উল্লেখ করে তিনি বলেন, ভালো মানুষ অল্প ভোট পেলেও সেটাই ভবিষ্যতে আরও সমর্থনের ভিত্তি তৈরি করে। কিন্তু এই ভেবে ভোট না দিলে বা অন্য কাউকে ভোট দিলে খারাপ লোকদেরই সুযোগ বাড়ে।
তিনি স্পষ্ট করেন, কাউকে জেতানো ভোটারের দায়িত্ব নয়; বরং দায়িত্ব হলো মতামত চাওয়া হলে সবচেয়ে ভালো মানুষটির পক্ষে মত দেওয়া। ইসলামী এই স্কলার বলেন, যাকে ভোট দিলে ইমান-আমল, ইসলামের স্বার্থ, মুসলিম উম্মাহ ও দেশের সার্বিক কল্যাণ রক্ষা হবে বলে বিশ্বাস হয়—তাকেই ভোট দেওয়া উচিত। সামান্য টাকা-পয়সার লোভে পড়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোট আল্লাহর কাছে বড় জবাবদিহিতার বিষয়—এটি একটি আমানত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম

কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ

আপডেট সময় ০৯:৩৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬