ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে ফের ব্যর্থ বিএসএফের পুশইন অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বিদ্যুৎ মাদক ব্যবসায়ী কুঁড়েঘরে লাগিয়েছেন এসি, নিরাপত্ততায় সিসি ক্যামেরা আত্মসমর্পণ করতে আজ সিরাজগঞ্জে যাচ্ছেন এমপি আমির হামজা নেইমারেই ভরসা খুঁজছে ব্রাজিল দুপুর ১টার আগেই ঝড়-বৃষ্টির ধাক্কা! কোন চার জেলা রয়েছে ঝুঁকিতে? ‘ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প’ ঘরের ভেতর মা-মেয়ের রক্তাক্ত লা*শ, পাশে জখম ৫ বছরের শিশু—আসলে কী ঘটেছিল? ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার ইলন মাস্ক থাকেন ৪০০ বর্গফুটের বাড়িতে

ক্ষমতা ছাড়ার পর কোথায় ড. ইউনূস? যেভাবে কাটছে সময়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩০:২০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

এবার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ করে এখন কোথায় আছেন মুহাম্মদ ইউনূসএ প্রশ্ন ঘুরছে নানা মহলে। জানা গেছে, ক্ষমতা হস্তান্তরের পর তিনি এখনও যমুনাতেই অবস্থান করছেন। নিয়ম অনুযায়ী আরও তিন মাস থাকার সুযোগ থাকলেও দ্রুত সরে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। ইতোমধ্যে গণপূর্ত বিভাগের একটি দল যমুনা পরিদর্শন করেছে।

এদিকে ঘনিষ্ঠজনরা বলছেন, পরিবারকে সময় দিচ্ছেন ইউনূস। অসুস্থ স্ত্রীর পাশে থাকা, নিয়মিত হাঁটাহাঁটি আর নথিপত্র গোছানোএই রুটিনেই কাটছে সময়। শিগগিরই গুলশানের বাসায় ফিরতে পারেন, তবে দিনক্ষণ চূড়ান্ত নয়।

তিনি ইউনূস সেন্টারে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন। তরুণদের জন্য নতুন কিছু উদ্যোগের ভাবনা রয়েছে, যা তারথ্রি জিরো’ (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ) দর্শনের ওপর ভিত্তি করে হতে পারেযদিও এখনো চূড়ান্ত কিছু হয়নি।

বিদেশ থেকেও আমন্ত্রণ পাচ্ছেন তিনি। আগামী মাসে পাঁচ দিনের সফরে জাপান যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও সরাসরি, কোথাও ভার্চুয়ালি বক্তব্যএ নিয়েও চলছে প্রস্তুতি। এরই মধ্যে কূটনৈতিক (লাল) পাসপোর্ট হস্তান্তর করেছেন ইউনূস। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে এখন তিনি রাজনীতির চাপমুক্ত এক পর্বেতবে সামনে কী নতুন ঘোষণা আসছে, সেটিই এখন দেখার বিষয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে ফের ব্যর্থ বিএসএফের পুশইন

ক্ষমতা ছাড়ার পর কোথায় ড. ইউনূস? যেভাবে কাটছে সময়

আপডেট সময় ১২:৩০:২০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬