ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আপিল করেছেন রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি নেইমারের সাইন করা ব্রাজিলের জার্সি পরে মাঠে ‘আর্জেন্টিনা ভক্ত’ সাকিব জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন এবার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না: হোঁচট খেয়ে ব্রাজিল কোচ পটুয়াখালীর কুয়াকাটায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইনদের সমস্যা সম্ভাবনা পর্যবেক্ষনে সিটিজেন ফর হিউম্যান রাইটসের প্রতিনিধি দল মিশরকে জার্সি থেকে সাত তারকা সরানোর নির্দেশ ফিফার  এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন: মনিরা শারমিন বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচ ১-১ গোলে ড্র ইরান-মার্কিন চুক্তির অংশ নয় ইসরায়েল: নেতানিয়াহু

ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজের সময়: পরিকল্পনামন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

এবার দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসে কর্মকর্তাদের কড়া বার্তা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফুলেল শুভেচ্ছা গ্রহণ না করে তিনি বলেন, ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজ করার সময়। ফুল দেওয়া অনেক হয়েছে আর নয়। এখন কাজে মনোযোগী হতে হবে।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রথমবার অফিস করতে এসে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। এদিন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তাকে স্বাগত জানাতে আসেন পরিকল্পনা বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ কর্মকর্তারা।

মন্ত্রণালয়ে যোগ দিয়ে নিজের কর্মপদ্ধতি সম্পর্কে সাংবাদিকদের আমীর খসরু বলেন, আমরা কথাবার্তা কম বলে কাজ বেশি করতে চাই। দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিন হলো। আমি একটু সময় নিয়ে কথা বলতে চাই। আজ সবেমাত্র মন্ত্রণালয়ে এলাম, সবকিছু আগে রিভিউ করি, তারপর কথা বলব। আমরা কাজে বিশ্বাসী।

পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি কথা কম বলি, কাজ বেশি করি। সবেমাত্র এখানে এসে বসলাম। কর্মকর্তাদের সঙ্গে বসে সবকিছু জানি, তারপর আপনাদের বস্তুনিষ্ঠ তথ্য দেব। সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্কের ইঙ্গিত দিয়ে মন্ত্রী বলেন, অনটাইমে আপনারা সবকিছু জানতে পারবেন। আমি প্রেস ফ্রেন্ডলি, এটা আপনারা সবাই জানেন। তবে আমি সবকিছু আগে পর্যালোচনা করতে পছন্দ করি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আপিল করেছেন রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি

ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজের সময়: পরিকল্পনামন্ত্রী

আপডেট সময় ০৪:০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬