ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের: মোদি জ্বালানি স্বল্পতার কারণে সক্ষমতার পুরোটা বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না: বিদ্যুৎ বিভাগ রবিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের হাতেনাতে ধরার পর চোরকে নামাজ পড়িয়ে ছেড়ে দিল মাদ্রাসা কর্তৃপক্ষ ফুয়েল কার্ডের ছবির সঙ্গে অমিল থাকায় তরুণকে থাপ্পড় দিলেন ইউএনও এমপিরা সংসদে গেছেন জনগণের সমস্যার সমাধান করতে, নিজেদের জন্য নয়: তাসনিম জারা দেশের দ্বিতীয় তেল শোধনাগার না হওয়া দুঃখজনক: সেনাপ্রধান মার্কিন অবরোধ থাকলে খুলবে না হরমুজ প্রণালী: ইরান মেধাভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জামায়াত আমীরের বাড়ল বাসভাড়া, নতুন ভাড়া নির্ধারণ

ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, সভাপতিত্ব করলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত United Nations Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP)-এর ৮২তম অধিবেশনের একটি গুরুত্বপূর্ণ সকালের সেশনে সভাপতিত্ব করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এতে আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের ক্রমবর্ধমান নেতৃত্বের প্রতিফলন ফুটে উঠেছে।

৫৩টি সদস্য দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এই সেশনে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন এগিয়ে নিতে উচ্চপর্যায়ের নীতিগত আলোচনা অনুষ্ঠিত হয়। ESCAP-এর ডেপুটি এক্সিকিউটিভ সেক্রেটারি লিন ইয়াং-এর সঞ্চালনায় একটি ইন্টারঅ্যাকটিভ রাউন্ডটেবিল আলোচনাও অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ তার বক্তব্যে “Leaving No One Behind” প্রতিপাদ্যের প্রতি দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। সামাজিক সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদারে সরকারের বিভিন্ন উদ্যোগ—ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ—উল্লেখ করা হয়।

অধিবেশনের বিরতিতে মন্ত্রী কাজাখস্তানের প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা, ই-গভর্ন্যান্স, ডিজিটাল রূপান্তর ও উদ্ভাবন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ টেকসই উন্নয়নের লক্ষ্যে ডিজিটাল উদ্যোগে পারস্পরিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে।

এছাড়া, “Advancing Trusted AI in Asia and the Pacific: From National Leadership to Regional Solutions” শীর্ষক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে অংশ নিয়ে দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরেন মন্ত্রী।

উল্লেখ্য, ESCAP-এর ৮২তম অধিবেশন ২০–২৪ এপ্রিল “Leaving no one behind: advancing a society for all ages in Asia and the Pacific” প্রতিপাদ্যে ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের: মোদি

ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, সভাপতিত্ব করলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

আপডেট সময় ০৫:০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬