ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাটওয়ারীকে ডিম নিক্ষেপ করব না, গরুর দড়ি দিয়ে বেঁধে ফেলব: ছাত্রদল নেতা স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন না করার পরিকল্পনা ইসির ব্রাজিলের ঐতিহাসিক ১০ নম্বর জার্সি পাচ্ছেন না নেইমার! বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ নিয়ে ট্রাম্পের পোস্টের বিষয়ে যা জানা গেল বর্তমানে বিশ্বের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি নেতানিয়াহু! স্বামীর স্বপ্ন পূরণ করতে মাত্র ২২ বছর বয়সেই ষষ্ঠবার গর্ভবতী স্ত্রী উত্তর প্রদেশে খোলা জায়গায় কুরবানিতে নিষেধাজ্ঞা, রাস্তায় পড়া যাবে না নামাজ ১৩০০ টাকা বাঁচাতে ট্রাকে ঈদযাত্রাই হলো ১৫ জনের শেষযাত্রা মোদি সরকারের পতনের ভবিষ্যদ্বাণী করলেন রাহুল গান্ধী কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাংয়ে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। খাগড়াছড়ি সেনা রিজিয়ন সদর দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (২১ মে) পানছড়ি উপজেলার বাবুরাপাড়া ও করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনার পর অভিযান চালিয়ে এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানায়, বাবুরাপাড়া ও করল্যাছড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (মূল) ও জেএসএস (মূল) এর সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে খাগড়াছড়ি সদর সেনা জোনের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে। এ সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে সেনাসদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা ফায়ার করে। পরে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সেনাবাহিনী আরও জানায়, অভিযান শেষে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১টি চায়না রাইফেল, ২৭৪ রাউন্ড গোলাবারুদ, ২টি এফসিসি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। একইসাথে ঐ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কোনো সেনা সদস্য হতাহত হননি।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম জানান, জোনের দায়িত্বপূর্ণ এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাসীদের স্থান দেওয়া হবে না। জনসাধারণের নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে এ ধরনের অভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে এবং সশস্ত্র সন্ত্রাসী কার্যক্রম দমনে কঠোর অবস্থানে রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাটওয়ারীকে ডিম নিক্ষেপ করব না, গরুর দড়ি দিয়ে বেঁধে ফেলব: ছাত্রদল নেতা

খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

আপডেট সময় ১১:০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬