ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের পক্ষে যুদ্ধে নামত চীন-রাশিয়া-তুরস্ক, আমি ওদের থামিয়েছি: ট্রাম্প ঢাবির ছাত্রী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা কোটালীপাড়ার সেতুতে ফুটবল দেশের পতাকার বদলে কালেমা খচিত পতাকা, সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় শাহজালালে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভে’ঙে যাত্রী উ’দ্ধা’র ‘শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিন পিংয়ের সাথে বৈঠক’ আ.লীগের মিছিলে গেলেই অর্ধেক মাসের বেতন, ১৫ দিনেই জামিনের নিশ্চয়তা! বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা: অর্থমন্ত্রী বাংলাদেশে ৭ মাত্রার ভূমিকম্পে যে অবস্থা হতে পারে ঢাকার তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশের ঐকমত্য ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা দিলো ভারত

হজে যেতে না পারার শঙ্কায় থাকা দুই হজযাত্রীর সৌদি যাত্রা নিশ্চিত করলেন ধর্মমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

এবার পবিত্র হজে যেতে না পারার শঙ্কায় থাকা দুই হজযাত্রীর সৌদি আরব যাত্রা শেষ পর্যন্ত নিশ্চিত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। হজ ফ্লাইটের শেষ মুহূর্তে সৃষ্ট জটিলতা নিরসনে তিনি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন কর্তৃপক্ষ ও এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে তাদের যাত্রার ব্যবস্থা করেন।

জানা গেছে, হজ কার্যক্রমের প্রায় শেষ সময়ে ওই দুই হজযাত্রীকে নিয়ে সংকট তৈরি হয়। এ সময় ধর্ম মন্ত্রণালয় ও হাবের (হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) দায়িত্বশীল অনেকেই ঢাকায় উপস্থিত ছিলেন না। এমন পরিস্থিতিতে ধর্মমন্ত্রী নিজেই বিষয়টি তদারকি করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই হজযাত্রীর টিকিট ও প্রয়োজনীয় আনুষঙ্গিক ব্যবস্থা নিশ্চিত করতে ধর্মমন্ত্রী সর্বোচ্চ চেষ্টা চালান। তিনি বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করেন। পাশাপাশি এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গেও সরাসরি যোগাযোগ করেন।

এ প্রক্রিয়ায় প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতেও তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন। জানা যায়, প্রায় সাড়ে তিন লাখ টাকা সংগ্রহ করে সরকারি কর্মকর্তাদের সম্পৃক্ততার মাধ্যমে দুই হজযাত্রীর যাত্রা নিশ্চিত করা হয়। শেষ পর্যন্ত ওই দুই হজযাত্রী বাংলাদেশের সর্বশেষ হজ ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে রওনা হচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন, মানবিক বিবেচনা ও দায়িত্ববোধ থেকে ধর্মমন্ত্রীর এ উদ্যোগ প্রশংসনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, শেষ মুহূর্তে সৃষ্টি হওয়া জটিলতার কারণে দুইজন হজযাত্রীর সৌদি আরব যাত্রা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল। বিষয়টি জানার পর ধর্মমন্ত্রী অত্যন্ত আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে উদ্যোগ নেন। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত ওই দুই হজযাত্রী বাংলাদেশের সর্বশেষ ফ্লাইটে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব রওনা হয়েছেন। আমরা ধর্মমন্ত্রীর এই মানবিক ও দায়িত্বশীল উদ্যোগের জন্য কৃতজ্ঞ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের পক্ষে যুদ্ধে নামত চীন-রাশিয়া-তুরস্ক, আমি ওদের থামিয়েছি: ট্রাম্প

হজে যেতে না পারার শঙ্কায় থাকা দুই হজযাত্রীর সৌদি যাত্রা নিশ্চিত করলেন ধর্মমন্ত্রী

আপডেট সময় ০৯:৩২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬