ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, হবে ১৫ সমঝোতা সই ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ এবার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের ইরানের পক্ষে যুদ্ধে নামত চীন-রাশিয়া-তুরস্ক, আমি ওদের থামিয়েছি: ট্রাম্প ঢাবির ছাত্রী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা কোটালীপাড়ার সেতুতে ফুটবল দেশের পতাকার বদলে কালেমা খচিত পতাকা, সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় শাহজালালে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভে’ঙে যাত্রী উ’দ্ধা’র ‘শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিন পিংয়ের সাথে বৈঠক’ আ.লীগের মিছিলে গেলেই অর্ধেক মাসের বেতন, ১৫ দিনেই জামিনের নিশ্চয়তা! বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা: অর্থমন্ত্রী

নারী সদস্য সংগ্রহ শুরু করেছে মামুনুল হকের দল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

এবার নারী ও ছাত্রী বিভাগের কার্যক্রম চালুর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ শুরু করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মামুনুল হক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নারীদের এই বিভাগে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে মাওলানা মামুনুল হক তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই আহ্বান জানান।

ফেসবুক পোস্টে মামুনুল হক উল্লেখ করেন, ইসলামের মূল কাজ তিনটি— ‘তালীমে দ্বীন’, ‘তাবলীগে দ্বীনতাগলীবে দ্বীন এই তিন কর্মসূচির সমন্বয়ে ইসলামী সমাজ গঠনের প্রত্যয় নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, চার ধাপে ইসলামকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে দলটি এগোতে চায়। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়ন, সমষ্টিগত জীবনে ইসলামী বিধান প্রতিষ্ঠা, আধিপত্যবাদী কার্যক্রমের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা এবং রাষ্ট্রীয় পর্যায়ে খেলাফত প্রতিষ্ঠা।

ফেসবুক পোস্টে তিনি বলেন, নারীদের দায়িত্ব, অধিকার ও দ্বীনি সচেতনতা আরও সুসংহত ও সংগঠিত করতে বিকেএমের নারী ও ছাত্রী বিভাগের কার্যক্রম শুরু করা হয়েছে। এতে নারী সদস্য সংগ্রহের জন্য একটি অনলাইন ফরমও প্রকাশ করা হয়েছে। ফরম পূরণের মাধ্যমে আগ্রহীরা সংগঠনের নারী বিভাগের সঙ্গে যুক্ত হতে পারবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, হবে ১৫ সমঝোতা সই

নারী সদস্য সংগ্রহ শুরু করেছে মামুনুল হকের দল

আপডেট সময় ১১:২৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬