ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা পুশই’নের শি’কার রোজিনা কাঁদছে,’মা, আমি বাঁচ’ব না। এখানে কোনো খাবার নেই, কিছুই নেই। চারদিকে শুধু তীব্র রোদ পো’ড়া-মা, তুমি কিছু করো…’ বিশ্বকাপে ইরান দলের জন্য যুক্তরাষ্ট্রের কঠোর শর্ত নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল ঘিরে গ্রেপ্তার ৪৭,ওসি ক্লোজড জনরোষ ও পচা ডিম ছোড়ার ভয়ে বৈঠক বাতিল করলেন মমতা নারী-শিশুদের বন্দুকের মুখে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ তকমা মুছে ফেলতে চান তামিম লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের সম্পদ জব্দ থাকবে: ট্রাম্প

জুলাই আ’ন্দোলনে ক্ষতি’গ্রস্ত প্রবা’সীদের স্বী’কৃতি ও মু’ক্তির দাবি, প্রধান উপদেষ্টার বাসভবন থেকে ক্ষো’ভ নিয়ে ফিরলেন আন্দো’লনকারীরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

চব্বিশের জুলাই আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া বাংলাদেশি প্রবাসীদের মুক্তি ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন দেশে ফিরে আসা একদল প্রবাসী। রোববার (২২ জুন) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে চলে এ কর্মসূচি।

আন্দোলনকারীদের দাবি—জুলাই আন্দোলনে অংশ নেওয়ার কারণে বিদেশে জেল-জুলুম সহ্য করা প্রবাসী কর্মীদের ‘জুলাই প্রবাসী যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিতে হবে। একইসঙ্গে তাদের রাষ্ট্রীয় তালিকাভুক্ত করে ক্ষতিপূরণ দিতে হবে এবং এখনো যাঁরা বন্দি রয়েছেন, তাদের দ্রুত মুক্ত করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।

বিকেলে আন্দোলনের একপর্যায়ে সাত সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে সাক্ষাতের চেষ্টা করে। তবে দাবি তুলে ধরার সুযোগ পেলেও কোনো ধরনের আশ্বাস মেলেনি বলে জানান তারা।

প্রতিনিধি দল ফিরে এসে সাংবাদিকদের বলেন, “আমরা সরাসরি প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে আমাদের কথা বলেছি। কিন্তু সেখান থেকে কোনো ইতিবাচক বার্তা পাইনি। আমাদের দাবিকে গুরুত্ব দেওয়া হয়নি। তাই আমরা ক্ষুব্ধ। এই দেশ ও জাতির জন্য যাঁরা বিদেশে মুখোমুখি হয়েছিলেন শাস্তির, তাদের পাশে না দাঁড়ানো লজ্জাজনক।”

আন্দোলনকারীরা আরও বলেন, “আমরা এই দেশের নাগরিক, আমরা কোনো অপরাধ করিনি। দেশের গণতান্ত্রিক আন্দোলনে সংহতি প্রকাশ করেছিলাম মাত্র। আজও যারা বন্দি আছেন, তাদের প্রতিটি দিন জীবন-মৃত্যুর লড়াইয়ের মতো। সরকার যদি আমাদের আওয়াজ না শোনে, আমরা আন্তর্জাতিক মহলের দ্বারস্থ হব।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা

জুলাই আ’ন্দোলনে ক্ষতি’গ্রস্ত প্রবা’সীদের স্বী’কৃতি ও মু’ক্তির দাবি, প্রধান উপদেষ্টার বাসভবন থেকে ক্ষো’ভ নিয়ে ফিরলেন আন্দো’লনকারীরা

আপডেট সময় ০৭:৫৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫