ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা পুশই’নের শি’কার রোজিনা কাঁদছে,’মা, আমি বাঁচ’ব না। এখানে কোনো খাবার নেই, কিছুই নেই। চারদিকে শুধু তীব্র রোদ পো’ড়া-মা, তুমি কিছু করো…’ বিশ্বকাপে ইরান দলের জন্য যুক্তরাষ্ট্রের কঠোর শর্ত নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল ঘিরে গ্রেপ্তার ৪৭,ওসি ক্লোজড জনরোষ ও পচা ডিম ছোড়ার ভয়ে বৈঠক বাতিল করলেন মমতা নারী-শিশুদের বন্দুকের মুখে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ তকমা মুছে ফেলতে চান তামিম লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের সম্পদ জব্দ থাকবে: ট্রাম্প

রাষ্ট্র সংস্কারের সুযোগ হারানো যাবে না: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ৩৮৫ বার পড়া হয়েছে

রাষ্ট্র সংস্কারের সুবর্ণ সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২২ জুন) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়ে তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে যে রাষ্ট্র সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে, তা আর কখনও আসবে না। এই সুযোগ হারাতে দেওয়া যাবে না।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদের অনেক দূর যেতে হবে। মানবতাবিরোধী অপরাধের বিচারে ট্রাইব্যুনাল স্বাধীনভাবে কাজ করছে। এ বিষয়ে জাতি এখন ঐক্যবদ্ধ।”

বিচার বিভাগের কাঠামোগত পরিবর্তনের ওপর জোর দিয়ে ড. ইউনূস বলেন, “বিচার বিভাগের পৃথক সচিবালয় গঠন হলে স্বায়ত্তশাসন নিশ্চিত হবে, হস্তক্ষেপমুক্ত হবে বিচার বিভাগ। এতে স্বাধীনতা ও জবাবদিহিতা—উভয়ই নিশ্চিত করা যাবে।”

সেমিনারে বিভিন্ন দেশের আইনি বিশেষজ্ঞ ও কূটনীতিকরা অংশ নেন এবং বিচার বিভাগের কার্যকারিতা, স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা

রাষ্ট্র সংস্কারের সুযোগ হারানো যাবে না: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

আপডেট সময় ০৯:১৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫