ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন আফরোজা আব্বাস ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে: হাইকোর্ট পাকা ঘর নির্মাণ করা হলো না, দাদা-দাদির পাশে চিরনিদ্রায় পিয়াস সৌদি থেকে ফিরেই ঠাকুরগাঁও যাবেন হিরো আলম, শুরু করবেন নির্বাচনী প্রস্তুতি  মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: হর্ষবর্ধন শ্রিংলা যেকোনো দলের বৈধ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন: মীর শাহে আলম গত ১৭ বছরে মতপ্রকাশের সুযোগ ছিল শুধু একজন ও একটি দলের: রিজভী

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে এক দিনমজুর নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ৪৯১ বার পড়া হয়েছে

মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ধান রোপনের সময় বজ্রপাতে মোহাম্মদ আলী (৪২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ সময় মশিউর রহমান (৩৫) ও তার ছেলে সাব্বির আহমেদকে (১৩) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপতালে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার (২২ জুন) বিকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের পরদশীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী (৪২) ওই গ্রামের তসির উদ্দীনের ছেলে। আর আহত মশিউর রহমান (৩৫) ও তার ছেলে সাব্বির আহমেদ একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুর থেকেই মোহাম্মদ আলী, মশিউরসহ ৬/৭ জন মাঠে আমন ধানের রোপা রোপনের কাজ করছিল। এসময় হটাৎ তীব্র বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যায় মোহাম্মদ আলী। এ সময় আহত হয় মশিউর রহমান ও তার ছেলে সাব্বির রহমান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদের ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে রেফার্ড করেছেন।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আর বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন আফরোজা আব্বাস

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে এক দিনমজুর নিহত

আপডেট সময় ০৯:১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫