ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৩০ বছর চৌকাঠে ব্যবহার হওয়া বস্তুটি বিরল উল্কাপিণ্ড, মূল্য প্রায় ১ কোটি টাকা চাঁদার জন্য নয়, জমি বিরোধেই সালমানের স্টুডিও ভাঙচুর: রাশেদ খাঁন চুরির অভিযোগে রাতভর খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ালেন মেয়ে, ভিডিও ভাইরাল সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় আমরা লজ্জিত: ছাত্রদল নেতা আবিদ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ এবার ছয় বছরের শিশু মুসলিমার গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার আজকের জননিরাপত্তাহীন বাংলাদেশ বিএনপির সংস্কার বিরোধী অবস্থানের ফলাফল: হাসনাত জমি সংক্রান্ত বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, আটক ৩ বিএনপি টিকেই আছে চাঁদাবাজি-দখলদারিত্বের ওপর: সারজিস যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: নেতানিয়াহুকে এরদোয়ান

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় বড় বাধা ইসরাইল: এরদোয়ান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ৪৫৬ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন পরমাণু আলোচনার ঠিক আগে ইরানের ওপর ইসরাইলের হামলার লক্ষ্য হলো ‘আলোচনাকে নস্যাতের’ চেষ্টা বলেন মন্তব্য করেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার ইস্তানবুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এক কূটনৈতিক সম্মেলনে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি ইসরাইলের হামলাকে ‘সরাসরি ডাকাতি’ উল্লেখ করে এর নিন্দা জানান এবং অভিযোগ করেন যে দেশটি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, নেতানিয়াহু সরকার প্রমাণ করছে, তারা ‘এই অঞ্চলে শান্তির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা’। তিনি আরও বলেন, ১৩ জুনের হামলার মাধ্যমে নেতানিয়াহু সরকারের আসলে লক্ষ্য ছিল আলোচনা প্রক্রিয়াকে দুর্বল করা।

এদিকে শুক্রবার জেনেভায় ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্কের ইস্তাম্বুলে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৩০ বছর চৌকাঠে ব্যবহার হওয়া বস্তুটি বিরল উল্কাপিণ্ড, মূল্য প্রায় ১ কোটি টাকা

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় বড় বাধা ইসরাইল: এরদোয়ান

আপডেট সময় ১০:৪২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫