ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কলকাতার ‘সোহরাওয়ার্দী অ্যাভিনিউ’র নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জী সড়ক’ নামকরণ করলো বিজেপি সরকার সৌদির পতাকায় ‘কালেমা তাইয়েবা’ থাকায় ম্যাচের আগে মাটিতে বিছানোর বদলে হাতে ধরে প্রদর্শন করাচ্ছে ফিফা ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সফল হলে নেতানিয়াহুর ‘রাজনৈতিক ভবিষ্যৎ শেষ’: পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, মাঠে থাকবে ডিএমপির ১৮ হাজার পুলিশ ‘অভিমানী’ মাজারের সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে ইরানের ফুটবলাররা দেশ ও জাতির মর্যাদা রক্ষার লড়াই করছে: আরাঘচি যুক্তরাষ্ট্রে ম্যাচের পর ড্রেসিং রুমে চিঠি রেখে গেল ইরান রাখালবালক থেকে ইরানের বিশ্বকাপের নায়ক আলিরেজা

সতীর্থরাই বলছেন, আমরা রোনালদোকে বল পাস দিতে বাধ্য নই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

চলতি বিশ্বকাপের উত্তাপ বেশ ভালোভাবেই লেগেছে পর্তুগিজ শিবিরে। প্রথম ম্যাচে কঙ্গোর সঙ্গে ১১ গোলে ড্র করে রীতিমত গৃহযুদ্ধ লেগে গেছে পর্তুগাল দলে। সেই ম্যাচে রোনালদোর নিষ্প্রভ পারফরম্যান্স সবাইকে হতাশ করেছে। নিন্দুকেরাও সমালোচনা করছেন তার।

এবার রোনালদো সম্পর্কে ম্যাচের আগে এক জ্বালাময়ী মন্তব্যই করে বসলেন তার সতীর্থ ফ্রান্সিসকো কোনসেসাও। তিনি মনে করেন রোনালদোকে বল পাস দিতে তারা বাধ্য নন। অবশ্য পরে রোনালদোর কোয়ালিটিরও তারিফ করেছেন এই ফুটবলার।

সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়, দলের সবাই রোনালদোকে পাস দিতে বাধ্য কিনা। জবাবে তিনি বলেন, ‘না, রোনালদোর গোল করার সামর্থ্য রয়েছে। তার মতো আর কেউ নেই। এবং আমাদের ওমন কোনো বাধ্যবাধকতা নেই যে তাকে বল পাস দিতেই হবে। আমরা তাকেই দিবো যে খালি জায়গায় থাকবে।

ম্যাচে প্রতি মিলিসেকেন্ডে সিদ্ধান্ত নিতে হয় ফুটবলারদের। এটা মনে করিয়ে দিয়ে এই জুভেন্টাস তারকা বলেন, ‘আমার ম্যাচের মুহূর্তে মাথায় থাকে না যে কে আমার সামনে আছে, কে নেই। আমরা নিজ উদ্যোগেই পাস দেই। এটাতে আমরা মিলিসেকেন্ড সময় পাই ভাবার জন্য। এবং ক্রিশ্চিয়ানো এখানে অন্যান্য ফুটবলারদের মতই দলকে সাহায্য করার জন্য এসেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কলকাতার ‘সোহরাওয়ার্দী অ্যাভিনিউ’র নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জী সড়ক’ নামকরণ করলো বিজেপি সরকার

সতীর্থরাই বলছেন, আমরা রোনালদোকে বল পাস দিতে বাধ্য নই

আপডেট সময় ১২:৪৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬