ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কলকাতার ‘সোহরাওয়ার্দী অ্যাভিনিউ’র নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জী সড়ক’ নামকরণ করলো বিজেপি সরকার সৌদির পতাকায় ‘কালেমা তাইয়েবা’ থাকায় ম্যাচের আগে মাটিতে বিছানোর বদলে হাতে ধরে প্রদর্শন করাচ্ছে ফিফা ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সফল হলে নেতানিয়াহুর ‘রাজনৈতিক ভবিষ্যৎ শেষ’: পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, মাঠে থাকবে ডিএমপির ১৮ হাজার পুলিশ ‘অভিমানী’ মাজারের সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে ইরানের ফুটবলাররা দেশ ও জাতির মর্যাদা রক্ষার লড়াই করছে: আরাঘচি যুক্তরাষ্ট্রে ম্যাচের পর ড্রেসিং রুমে চিঠি রেখে গেল ইরান রাখালবালক থেকে ইরানের বিশ্বকাপের নায়ক আলিরেজা

রাখালবালক থেকে ইরানের বিশ্বকাপের নায়ক আলিরেজা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৯:০০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

এবার নিশ্চিতভাবেই বলা যায়, বিশ্বকাপের সবচেয়ে অবমূল্যায়িত দল ইরান। তবে মাঠের লড়াইয়ে তারা দেখিয়ে দিচ্ছে, তাদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ২২ গোলে ড্রয়ের পর সোমবার (২২ জুন) রাতে বেলজিয়ামের মতো শক্তিশালী দলকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ। পাহাড়ে পশু চড়ানো এক রাখাল থেকে বিশ্বমঞ্চের নায়ক হয়ে ওঠার গল্পটি রূপকথাকেও হার মানায়। চলুন ছবিতে দেখে নেই তার গল্প।

বেলজিয়ামের বিপক্ষে অপ্রতিরোধ্য ইরানকে দুর্ভেদ্য করে তোলেন গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ।  ইরানের এই মানবপ্রাচীর একাই ৭টি সেভ করেছেন। কোনো কোনো সেভ ছিল স্রেফ অবিশ্বাস্য। বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ২২ গোলে ড্র করেছিল ইরান। আর দ্বিতীয় ম্যাচে বেইরানভান্দের অনবদ্য পারফরম্যান্সে থামিয়ে দেয় বেলজিয়ামকেও।

কয়েক দিন আগে যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া জবাব দেয়া ইরান সেই একই স্পিরিট যেন খেলার মাঠেও ফিরিয়ে এনেছে। ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ চালায় বেলজিয়াম। গোলের উদ্দেশে নেয় ২৩টি শট। কিন্তু ইরানের রক্ষণদুর্গ আর বেইরানভান্দকে ভেদ করতে পারেনি কেউ।

ম্যাচ শেষে সতীর্থদের উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দু ছিলেন এই নায়ক। স্মরণীয় মুহূর্তটি ফ্রেমবন্দী করে রাখেন তারাও। ইরানের লোরেস্তান প্রদেশের খোররামাবাদ অঞ্চলে জন্ম বেইরানভান্দের। তিনি একটি যাযাবর (নোমাডিক) কুর্দি লাক পরিবারে বড় হয়েছেন।ছোটবেলায় ইরানের পাহাড়ি অঞ্চলে পরিবারের পশুপালনের কাজে সাহায্য করতেন আলিরেজা। একজন রাখাল হিসেবেই শুরু হয়েছিল তার জীবনযুদ্ধ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কলকাতার ‘সোহরাওয়ার্দী অ্যাভিনিউ’র নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জী সড়ক’ নামকরণ করলো বিজেপি সরকার

রাখালবালক থেকে ইরানের বিশ্বকাপের নায়ক আলিরেজা

আপডেট সময় ০১:৩৯:০০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬