ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর পরাজয় নিশ্চিত জেনেও রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ, জানালেন ২ কারণ মাদরাসার সবাই অকৃতকার্য, অধ্যক্ষ বললেন- ভালো ছাত্রীদের বিয়ে হয়ে গেছে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে ‘শতাধিক নারী’ থেকে টাকা নেন মহিলা দলের নেত্রী কাবা শরীফে দিকে তাকিয়ে আল্লাহু আকবর বলার পরই মৃত্যু পলক যথাযথ চিকিৎসা পাচ্ছেন না: অভিযোগ আইনজীবীর লেবানন নিয়ে ইসরাইলের পরিকল্পনার বিরো/ধিতা যুক্তরাষ্ট্রের গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ভুয়া খবরের চেয়েও ক্ষতিকর ভুয়া গোয়েন্দা তথ্য: ট্রাম্পকে খোঁচা আরাগচির পলক যথাযথ চিকিৎসা পাচ্ছেন না: অভিযোগ আইনজীবীর

শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের গেটে তালা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ৭১১ বার পড়া হয়েছে

এবার শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ কয়েকটি দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) সকালে নগরীর পূবালী চত্বর থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল শিক্ষা বোর্ডের প্রধান ফটকে এসে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন দেখা গেছে।

এ সময় তাদেরকে ‘অবিলম্বে দোষীদের শাস্তি চাই’, ‘বিমান দুর্ঘটনার প্রকৃত তথ্য দাও’, ‘রাতের আঁধারে নোটিশ কেন?’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। এক পর্যায়ে তারা শিক্ষা বোর্ডের মূল ভবনের গেটে তালা লাগিয়ে দেন।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী মো. সালেহ উদ্দিন বলেন, ‘মাইলস্টোনের বিমান বিধ্বস্তে আহত ও নিহত শিক্ষার্থীদের প্রকৃত সংখ্যা আজকের মধ্যেই প্রকাশ করতে হবে। দুর্ঘটনা সম্পর্কে শিক্ষার্থীদের অজ্ঞাত রেখে শিক্ষা মন্ত্রণালয় রাত ৩টার সময় হঠাৎ করে নোটিশ জারি করেছে, যা দায়িত্বহীনতার পরিচয় বহন করে। এজন্য তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ চাই আমরা।’

প্রায় দেড় ঘণ্টা পর বেলা ১টায় শিক্ষা বোর্ডের মূল ভবনের তালা খুলে দেন শিক্ষার্থীরা। এর আগে ফটকে তালা থাকায় সেবা নিতে আসা অভিভাবক ও শিক্ষার্থীদের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে। কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর শামসুল আলম বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের মৌখিকভাবে তাদের দাবিগুলো জানিয়েছে। আমরা তাদের আশ্বস্ত করেছি। আমরাও ঊর্ধ্বতনদের কাছে দাবিগুলো উপস্থাপন করব।’

শিক্ষার্থীদের দাবিগুলো হল- শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি, শিক্ষা সচিবকে তার দায়িত্ব থেকে সরে যেতে হবে, মাইলস্টোন কলেজের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ, যারা আহত হয়েছেন তাদের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, নিহত শিক্ষার্থীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া, বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের গেটে তালা

আপডেট সময় ০৫:৪২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫