ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিদ্যুৎ বিল নিয়ে ‘গালাগালসহ আপত্তিকর পোস্ট’, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেফতার নির্ধারিত দামের চেয়ে ৫০০ টাকা বেশি, তবু মিলছে না এলপি গ্যাস নাসীরুদ্দীন পাটওয়ারী ‘মানসিক ভারসাম্যহীন ছাগল চোর’: রাশেদ খাঁন পারমাণবিক অস্ত্র পেলে ইরান বিশ্বকে জিম্মি করে ফেলবে: রুবিও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান টসের আগেই সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান ছোট্ট ‘রাজকন্যা’ বদলে দিল খুঁটিতে বাঁধা অনিকের ভাগ্য আগামী মাসে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন

ফেনীর বন্যায় তোলা টাকার হিসাব ত্রাণ উপদেষ্টার কাছে চাইবেন: সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ৮৭৮ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘ফেনীর বন্যার জন্য যে টাকা তোলা হয়েছিল, তা একটি বিশ্বস্ত ফার্মের মাধ্যমে অডিট করে রিপোর্টসহ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ফান্ডে জমা দেওয়া হয়েছে। এই টাকা কোথায় ব্যবহার করা হয়েছে, কতটুকু হয়েছে, তা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে জানতে চাইবেন, আমাদের কাছে নয়।’

গতকাল সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি থেকে পদযাত্রা শেষে ঢাকায় ফেরার পথে ফেনীতে ঢাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের জন্য দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সার্জিস এ কথা বলেন। এ সময় এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, ‘২০২৪ সালে ত্রাণ সহায়তার জন্য উত্তোলিত অর্থ আমরা অডিট করে ত্রাণ মন্ত্রণালয়ের ফান্ডে জমা দিয়েছি। কারণ আমাদের সেই অর্থ ব্যবস্থাপনার প্রয়োজনীয় লজিস্টিক বা জনবল ছিল না। আবার আমাদের তখন জেলা পর্যায়ে কাজ করার অভিজ্ঞতাও ছিল না। যাতে টাকার অপব্যবহার না হয়, সে জন্যই রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিয়েছি।’

সার্জিস বলেন, ‘এটা আওয়ামী লীগের ত্রাণ মন্ত্রণালয় নয়, অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের অধীনস্থ ড. ইউনূসের ত্রাণ মন্ত্রণালয়। আমরা যদি অন্তর্বর্তী সরকারের একটি মন্ত্রণালয়ের ওপর আস্থা না রাখি, তাহলে কার ওপর রাখব?’

সারজিস আরও বলেন, ‘আমাদের কেন্দ্রীয় কমিটিতে ফেনীর যাঁরা আছেন, তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে আগামী এক সপ্তাহের মধ্যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে বিস্তারিত হিসাব সংগ্রহ করেন। কোথায়, কত টাকা ব্যয় হয়েছে, সেই হিসাব নেওয়ার জন্য এবং বাড়তি খরচ হলেও যেন বিস্তারিত তথ্য ফেনীর মানুষের কাছে উপস্থাপন করা হয়।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিল নিয়ে ‘গালাগালসহ আপত্তিকর পোস্ট’, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেফতার

ফেনীর বন্যায় তোলা টাকার হিসাব ত্রাণ উপদেষ্টার কাছে চাইবেন: সারজিস

আপডেট সময় ১১:০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫