ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবের রাস্তায় নেমে এল হাজার হাজার মানুষ ২ মাসের মধ্যে তেল শোধন ক্ষমতা ৮০ শতাংশে ফেরাতে চায় ইরান জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: জামায়াতে আমির এসএসসি পরীক্ষার হল পরিদর্শনে এমপিরা যেতে পারবেন না: শিক্ষামন্ত্রী জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়লো ইরানি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের কথা আমরা ভুলব না: ইরান সরকারের সিদ্ধান্তেই ইন্টারনেট বন্ধ হয়: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আইএসপিএবি সভাপতি ইরানের সঙ্গে শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি খেলা দেখছিলেন

ঢাকার বা‌ইরে থেকে আসছেন রক্তদাতারা, মিলছে নেগেটিভ গ্রুপের রক্তও

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

এবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের রক্ত দিতে রক্তদাতারা আস‌তে শুরু ক‌রে‌ছেন। প‌জি‌টিভ গ্রুপের পাশাপা‌শি নেগেটিভ গ্রুপের কিছু রক্তদাতাও পাওয়া যা‌চ্ছে।

আজ মঙ্গলবার (২২ জুলাই) স‌রেজ‌মিনে দেখা গে‌ছে, বার্ন ইনস্টিটিউটের মূল ফট‌কের সাম‌নে ঢাকাসহ দে‌শের বি‌ভিন্ন জেলা থে‌কে বেশ কিছু রক্তদাতা এ‌সে‌ছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণাল‌য়ের টাঙ্গাইল জেলা প্রশাসকের এক‌টি প্রতি‌নি‌ধিদল রক্তদাতাদের তা‌লিকা খাতায় লি‌পিবদ্ধ ক‌রে রাখ‌ছে।

লি‌পিবদ্ধ তা‌লিকায় দেখা যায়, প‌জি‌টিভ গ্রুপের রক্তদাতা‌দের সংখ্যা বে‌শি। তবে নেগেটিভ গ্রুপের রক্তদাতাও পাওয়া যাচ্ছে। মো. র‌বিউল ইসলাম ঢাকার মিরপু‌রের বা‌সিন্দা। ৫৫ বছর বয়সী র‌বিউল ব‌লেন, কাল সংবা‌দে দে‌খে‌ছি, নে‌গে‌টিভ রক্ত পাওয়া যা‌চ্ছে না। আমার র‌ক্তের গ্রুপ এ নে‌গে‌টিভ। রক্ত দি‌তে এসেছি। ছোট বাচ্চাগুলা মারা যা‌চ্ছে ঘ‌রে ব‌সে থাক‌তে পারলাম না।

ফ‌রিদপুর থে‌কে বার্ন ইনস্টিটিউটে রক্ত দি‌তে এ‌সে‌ছেন মো. সা‌কিব। তি‌নি ব‌লেন, ফ‌রিদপুর থে‌কে এসেছি। আমার র‌ক্তের গ্রুপ ও প‌জি‌টিভ। চ‌লে আসছি রক্ত দি‌তে য‌দি কা‌জে লা‌গে। ফার্মগেট এলাকা থে‌কে রক্ত দি‌তে এ‌সে‌ছেন মাসুদা বেগম। মাসুদা ব‌লেন, আমার র‌ক্তের গ্রপ ও নে‌গে‌টিভ। নে‌গে‌টিভ রক্ত পাওয়া যা‌চ্ছে না শুন‌তে‌ছি। নি‌জে আস‌ছি স‌ঙ্গে দুই আপা‌কে নি‌য়ে আস‌ছি। ওনা‌দের একজ‌নের প‌জি‌টিভ, আরেকজ‌নের নে‌গে‌টিভ।

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৮ জন। এ পর্যন্ত ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকা‌লে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মো. সায়েদুর রহমান এ কথা জানিয়েছেন। তি‌নি জানান, রক্তের জন্য পর্যাপ্ত ডোনার আছে। নেগেটিভ গ্রুপের কিছু রক্ত লাগবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

ঢাকার বা‌ইরে থেকে আসছেন রক্তদাতারা, মিলছে নেগেটিভ গ্রুপের রক্তও

আপডেট সময় ১১:৩৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫