ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ বাংলাদেশের, সামনে যে সমীকরণ হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, আদৌ কি তা সম্ভব? জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন: বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তির সফল পরীক্ষা ঢাবির ফজলুল হক মুসলিম হলে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬ ইরানের সামরিক নীতি আক্রমণাত্মক করার ঘোষণা আইআরজিসির জিম্বাবুয়েতে ফেরিডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৮৪ জনে  কাল থেকে রাজধানীতে চলবে বিআরটিসির ‘মহিলা বাস’, চালক-কন্ডাক্টরও নারী অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ৯০০ কর্মী ছাঁটাই করা সিইও এবার নিজেই হারালেন চাকরি

এই মুহূর্তে আমার বাড়ি, গাড়ি, চাকরি সবকিছুই অর্থহীন মনে হচ্ছে: আরজে উদয়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ৮৪১৩ বার পড়া হয়েছে

এবার স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হলো গোটা বাংলাদেশ। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর মিলেছে, যাদের মধ্যে অধিকাংশই শিশু। এছাড়াও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন শতাধিকেরও বেশি।

এদিকে মর্মান্তিক এই ঘটনা সারাদেশে শোকের মাতম সৃষ্টি করেছে। একইসঙ্গে অভিভাবকদের মাঝে ভয়ও তৈরি করেছে। প্রত্যেক বাবা-মা’ই যেন নিজ সন্তানকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমনকি যেসকল শিক্ষার্থী নিহত হয়েছেন, তাদের বাবা-মায়ের কথা চিন্তা করেও অনেকে মুষরে পড়ছেন।জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার আরজে উদয় যেন তাদেরেই একজন। দীর্ঘদিন ধরে পারিবারিক ভিডিও বানিয়ে আসছেন তিনি। যেখানে তার ছোট্ট মেয়ের খুনসুটি ভক্তদেরও মুগ্ধ করে।

মাইলস্টোনের ঘটনায় শিশুদের মৃত্যুতে রীতিমতো ভেঙে পড়েছেন উদয়। নিজের সন্তানকে নিয়েও আতঙ্কিত বোধ করছেন তিনি। আজ মঙ্গলবার দুপুরে মেয়ের সঙ্গে একটি ছবি প্রকাশ করে আরজে উদয় ফেসবুকে লিখেছেন, ‘আমি ভীত..আমি আতঙ্কিত…সত্যি বলতে এই মুহূর্তে আমার চাকরি, অফিস, সেভিংস, বাড়ি গাড়ি সবকিছুই অর্থহীন মনে হচ্ছে। আমার শুধু মনে হচ্ছে, জীবনের বাকি কটা দিন আমার সন্তানগুলোকে জড়িয়ে ধরে বসে থাকি।’

এই মুহূর্তে নিজেকে একজন ভীত বাবা আখ্যায়িত করে উদয় আরও লিখেছেন, ‘বিশ্বাস করেন আমার খুব পালিয়ে যেতে ইচ্ছে করছে.. এমন কোথাও যেখানে আমি আমার বাচ্চাগুলোকে একটু নিরাপত্তা দিতে পারবো। আমি সত্যিই নিতে পারছি না! সম্ভবত আমি নিজেকে যতটা সাহসী ভাবতাম অতটা সাহসী নই, এই মুহূর্তে আমি ভয়ানক রকমের একজন ভীত বাবা।’ আরজে উদয়ের সেই পোস্টে অনেকেই তাকে শান্তনা দিয়েছেন। কেউ কেউ আবার নিজের পরিবারের মানুষদের নিরাপদে রাখার পরামর্শ দিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

এই মুহূর্তে আমার বাড়ি, গাড়ি, চাকরি সবকিছুই অর্থহীন মনে হচ্ছে: আরজে উদয়

আপডেট সময় ০৩:৩২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫