ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান দুর্ঘটনা ও উত্তপ্ত পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ৩৭৪ বার পড়া হয়েছে

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর উদ্ভূত পরিস্থিতি এবং সচিবালয় ঘিরে উত্তেজনার বিষয়ে সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সরকার যদি দায়িত্বশীল আচরণ করতো, তাহলে এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতো না।”

তিনি আরও বলেন, “বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রকৃত সংখ্যা এখনো পরিষ্কার নয়। সরকারকে অবিলম্বে সঠিক তথ্য প্রকাশ করতে হবে এবং একটি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে যাতে এমন মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে, সেজন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।”

মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের ৬ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “শিক্ষা উপদেষ্টার ভূমিকা অত্যন্ত দুঃখজনক। তিনি ফোন রিসিভ করছেন না, এমনকি অন্য উপদেষ্টারাও তাকে পাচ্ছেন না। একটি সরকারের গুরুত্বপূর্ণ সময়ে যদি এই অবস্থা হয়, তবে জনগণের আশা-ভরসার জায়গা কোথায়?”

তিনি অভিযোগ করেন, “রাত থেকে মরদেহ গুম সংক্রান্ত নানা প্রচারণা চালানো হচ্ছে। সরকারের উচিত ছিল সঙ্গে সঙ্গে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া। কতজন শিক্ষার্থী দুর্ঘটনার সময় সেখানে ছিল, তা জানানোও জরুরি ছিল। জনগণকে প্রতি মুহূর্তে তথ্য দিয়ে সরকার স্বচ্ছতা নিশ্চিত করতে পারত।”

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। তারা বলেন, “এই জাতীয় শোকাবহ ঘটনার সময় সরকারকে আরও মানবিক ও কার্যকরভাবে এগিয়ে আসা উচিত ছিল।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিমান দুর্ঘটনা ও উত্তপ্ত পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

আপডেট সময় ০৮:২৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫