ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ কেরোসিন তেল কি অপবিত্র মে মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

মাইলস্টোন ট্র্যাজেডিতে বিএনপির নেতাকর্মীরা উদ্ধারকাজ চালিয়েছেন, রক্ত দিয়েছেন: প্রিন্স

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

এবার বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পরপরই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উদ্ধারকাজ, রক্ত দেওয়াসহ আহতদের চিকিৎসাসেবা দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক বিএনপির কার্যক্রম মনিটরিং করে নির্দেশনা দিয়েছেন।

বিমান দুর্ঘটনার পর রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (২২ জুলাই) সকালে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে প্রিন্স বলেন, ‘স্কুলে পাঠরত অবস্থায় কোমলমতি ছাত্র-ছাত্রী নিহত হওয়ায় পুরো জাতি স্তম্ভিত ও শোকাহত। এই মর্মান্তিক ঘটনায় জাতি দেশের সম্ভাবনাময় সন্তানদের হারিয়েছে। এতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।’

এসময় হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল

মাইলস্টোন ট্র্যাজেডিতে বিএনপির নেতাকর্মীরা উদ্ধারকাজ চালিয়েছেন, রক্ত দিয়েছেন: প্রিন্স

আপডেট সময় ০৪:৫৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫