ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তেহরানজুড়ে বিস্ফোরণ, ফের হামলা চালাল যুক্তরাষ্ট্র ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশাল মিডিয়া নিষিদ্ধ করল ফ্রান্স অভিযোগ মিথ্যা হলে মানুষটা কলঙ্কমুক্ত হবেন: জামায়াত এমপির ঘটনার তদন্তের দাবি তাসনিম জারার প্রধানমন্ত্রীর কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন জামায়াত এমপির ড্রাইভার শিক্ষার্থী আন্দোলনে নতুন পাঁচ দফা দাবি রাহুলের ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: তাহেরী একটি ম্যাচ দিয়ে তার মতো কিংবদন্তির ক্যারিয়ারকে মূল্যায়ন করা অন্যায়: মেসির সমালোচকদের কড়া জবাব গাঙ্গুলির ইরান হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ফাইনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব স্পেনের অবসরের ইঙ্গিত দিলেন মার্টিনেজ

একটি ম্যাচ দিয়ে তার মতো কিংবদন্তির ক্যারিয়ারকে মূল্যায়ন করা অন্যায়: মেসির সমালোচকদের কড়া জবাব গাঙ্গুলির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

এবার ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে ফাইনালে স্পেনের কাছে হেরে। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসিও মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে ছিলেন অনেকটাই নিষ্প্রভ। এরপর থেকেই আর্জেন্টাইন অধিনায়ককে ঘিরে শুরু হয়েছে সমালোচনা। তবে সেই সমালোচনাকে একেবারেই গ্রহণযোগ্য মনে করছেন না ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি।

গাঙ্গুলির মতে, একটি ম্যাচের পারফরম্যান্স দিয়ে মেসির মতো কিংবদন্তির পুরো ক্যারিয়ারকে মূল্যায়ন করা অন্যায়। তিনি মনে করিয়ে দিয়েছেন, বিশ্বের সেরা খেলোয়াড়দেরও খারাপ দিন আসতে পারে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেন, ‘লিওনেল মেসির উত্তরাধিকার কখনোই একটি ম্যাচের ভিত্তিতে বিচার করা উচিত নয়। আমাদের মনে রাখতে হবে, সেও একজন মানুষ। প্রতিদিন একই মানের পারফরম্যান্স করা সম্ভব নয়। খারাপ দিন আসবেই। একটি ফাইনাল বা একটি পারফরম্যান্স দিয়ে তার পুরো ক্যারিয়ারের মূল্যায়ন করা একেবারেই অন্যায়।

পুরো টুর্নামেন্টে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে থাকা মেসি ফাইনালে স্পেনের বিপক্ষে নিজের স্বাভাবিক ছন্দ খুঁজে পাননি। শৃঙ্খলাবদ্ধ স্প্যানিশ রক্ষণ আর্জেন্টিনার আক্রমণভাগকে কার্যকরভাবে আটকে রাখে। ফলে ৩৯ বছর বয়সি এই ফরোয়ার্ডের প্রভাব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেক সমালোচক। ফাইনালে আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন গাঙ্গুলি। তার মতে, তরুণ ও উদ্যমী স্পেনের বিপক্ষে কৌশলগত লড়াইয়ে পিছিয়ে ছিল আলবিসেলেস্তেরা। ম্যাচজুড়ে আর্জেন্টিনাকে নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে দেয়নি স্পেন।   

গাঙ্গুলি বলেন, ‘আমি পুরো বিশ্বকাপ দেখিনি। তবে সেমিফাইনাল ও ফাইনালসহ গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ দেখেছি। ফাইনালে আমার মনে হয়েছে, শুরু থেকেই স্পেন আর্জেন্টিনাকে তাদের স্বাভাবিক খেলাটা খেলতে দেয়নি। কৌশলগতভাবে স্পেন অনেক বেশি প্রস্তুত ছিল।তিনি আরও মনে করেন, ফাইনালে ওঠাটাই আর্জেন্টিনার জন্য বড় অর্জন। কাতার বিশ্বকাপ জয়, কোপা আমেরিকার শিরোপা এবং এবার আবারও বিশ্বকাপের ফাইনালে পৌঁছানো দলটির ধারাবাহিক সাফল্যেরই প্রমাণ।

মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়লেও এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানাননি আর্জেন্টাইন মহাতারকা। তবে গাঙ্গুলির বিশ্বাস, একটি পরাজয় কিংবা একটি ম্যাচ কখনোই মেসির অসাধারণ ক্যারিয়ারের মূল্য কমিয়ে দিতে পারে না। তার ভাষায়, ‘ফাইনালে ওঠাটাই আর্জেন্টিনার জন্য বড় সাফল্য। তবে ফুটবলে একটি দল জিতবে, আরেকটি দল হারবেএটাই এই খেলার স্বাভাবিক নিয়ম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তেহরানজুড়ে বিস্ফোরণ, ফের হামলা চালাল যুক্তরাষ্ট্র

একটি ম্যাচ দিয়ে তার মতো কিংবদন্তির ক্যারিয়ারকে মূল্যায়ন করা অন্যায়: মেসির সমালোচকদের কড়া জবাব গাঙ্গুলির

আপডেট সময় ১১:৩৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬