ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি আবারও মুখোমুখি হচ্ছে স্পেন-আর্জেন্টিনা, কবে কখন শুরু ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে হাইকোর্টের রুল ইরান সংঘাতে ৩৭৫০ কোটি ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের, আরও অর্থ চায় পেন্টাগন স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা স্বামীর ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭৫০ কোটি ডলার, আরও অর্থ চায় পেন্টাগন অত্যাচারীদের শাস্তি না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: ইরান ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ফ্রান্সে অপ্রত্যাশিত প্রশ্নে বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলারকে বিব্রত করলেন স্পেনের রাজকুমারী তেহরানজুড়ে বিস্ফোরণ, ফের হামলা চালাল যুক্তরাষ্ট্র

অপ্রত্যাশিত প্রশ্নে বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলারকে বিব্রত করলেন স্পেনের রাজকুমারী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৫:১০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপের কন্যা ও সিংহাসনের উত্তরাধিকারী রাজকুমারী লেওনর আবারও প্রমাণ করলেন, তিনি স্প্যানিশ ফুটবলের খুঁটিনাটি খবরও নিবিড়ভাবে অনুসরণ করেন। বিশ্বকাপ জয়ের পর রাজপ্রাসাদে আয়োজিত সংবর্ধনায় স্পেনের ফরোয়ার্ড ফেররান তোরেসকে করা তার একটি অপ্রত্যাশিত প্রশ্ন মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। গত রোববার (১৯ জুলাই) অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১০ গোলে হারিয়ে ইতিহাসের দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন ফেররান তোরেস।

শিরোপা জয়ের উচ্ছ্বাসে স্পেনজুড়ে এখনও উৎসবের আমেজ বিরাজ করছে। রাজধানী মাদ্রিদের রাস্তায় ট্রফি নিয়ে বিজয় শোভাযাত্রা করার পর খেলোয়াড়রা ঐতিহ্য অনুযায়ী রাজপ্রাসাদজারজুয়েলাএবং প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনলা মঙ্কলোয়ায় যান। সেখানেই রাজপরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় রাজকুমারী লেওনর ও ফেররান তোরেসের সংক্ষিপ্ত কথোপকথন ক্যামেরাবন্দি হয়।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে নানা জল্পনা শুরু হয়। কেউ কেউ ধারণা করেছিলেন, রাজকুমারী হয়তো তোরেসের প্রশংসা করেছেন। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রকাশিত তথ্য অনুযায়ী, ভিডিওর অডিও বিশ্লেষণ করে জানা যায়, লেওনর হাসিমুখে তোরেসকে জিজ্ঞেস করেন, ‘তোমার তো সব চুল কেটে ফেলার কথা ছিল, তাই না?’ জবাবে তোরেসও হাসতে হাসতে বলেন, ‘না, না!’

আসলে বিশ্বকাপ জিততে পারলে মাথার সব চুল ফেলে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ফেরান তোরেস। সেই প্রতিশ্রুতির কথাই তাকে স্মরণ করিয়ে দেন রাজকুমারী। এই ঘটনা স্পষ্ট করে যে, স্পেন জাতীয় দলের খেলোয়াড়দের নানা প্রতিশ্রুতি ও দলের অন্দরমহলের খবরও তিনি ভালোভাবেই জানেন। প্রতিবেদন গোল ডটকমের। 

যদিও তোরেস শেষ পর্যন্ত নিজের প্রতিশ্রুতি পূরণ করেননি, তবে দলের আরও কয়েকজন খেলোয়াড় তাদের দেয়া অঙ্গীকার বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছেন। মার্ক কুকুরেয়া, আলেক্স বায়েনা, বোরহা ইগলেসিয়াস এবং ইয়েরেমি পিনো প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু করানোর সিদ্ধান্ত নিয়েছেন। লামিন ইয়ামাল ঘোষণা দিয়েছেন, তিনি টানা তিন সপ্তাহ দাড়িগোঁফ কাটবেন না এবং ভক্তদের মধ্যে লটারির মাধ্যমে ১০০টি ইয়ারফোন উপহার দেবেন। অন্যদিকে গাভি ও পেদ্রি তাদের চুল আকর্ষণীয় রঙে রাঙানোর প্রস্তুতি নিচ্ছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

অপ্রত্যাশিত প্রশ্নে বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলারকে বিব্রত করলেন স্পেনের রাজকুমারী

আপডেট সময় ১২:৩৫:১০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬