ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারের উদ্যোগে কোটি মানুষের বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু জেলা হাসপাতালে ১০টি ও মেডিকেল কলেজে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী ধ্বংসস্তূপের মাঝেও স্বপ্ন, যা আছে তা দিয়েই রোবট বানাচ্ছে গাজার তরুণরা ভারত ফারাক্কা আটকালে আমরা তিস্তা আটকাব: স্বাস্থ্যমন্ত্রী নির্বাচনী ইশতেহারের ৭৩ শতাংশ প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি: রাকসু ভিপি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হলে সোনার লড়াই থেকে ছিটকে যাবে বাংলাদেশ সংকট না থাকলেও গুনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়েও বেশি, তবু মিলছে না এলপি গ্যাস নেতানিয়াহু-শেখ মোহাম্মদের চাঞ্চল্যকর সেই বৈঠকে ছিল ১০ দেশের প্রতিনিধি জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা ইরানের সাথে যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প  

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে হাইকোর্টের রুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৫:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৩১৮ বার পড়া হয়েছে

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে ন্যূনতম স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না থাকা ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ২৬ ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল দেন।

রুলে এলজিআরডি সচিব, আইন সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে জবাব দিতে বলা হয়েছে।

রিটকারী আইনজীবীদের দাবি, একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রাম আদালত পরিচালনাসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। এমনকি তিন লাখ টাকা পর্যন্ত মূল্যের মামলার বিচার করার ক্ষমতাও রয়েছে। অথচ এই পদে প্রার্থী হতে আইনে কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই।

তাই চেয়ারম্যান পদে অন্তত স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তারা।

এখন এই রুলের ওপর সংশ্লিষ্ট পক্ষগুলোর জবাব পাওয়ার পর বিষয়টি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত দেবেন আদালত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারের উদ্যোগে কোটি মানুষের বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে হাইকোর্টের রুল

আপডেট সময় ০১:২৫:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬