ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের: স্বাস্থ্যমন্ত্রী ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে ইসরায়েলে সরানোর পরামর্শ খামেনির শোকযাত্রায় দেখা মিলল নিহত আহমাদিনেজাদের আজ মিশরকে হারালে আর্জেন্টিনার সামনে প্রতিপক্ষ সুইজারল্যান্ড বা কলম্বিয়া যুদ্ধবিমান তৈরিতে একজোট হচ্ছে পাকিস্তান-তুরস্ক ২০৩০ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করলো যে ছয় দেশ এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক ঐতিহাসিক মাইলফলকে বাংলাদেশ, স্টারলিংককে ট্রানজিট হাবের অনুমোদন এবার লিবিয়ায় শান্তি ফেরানোর পথে পাকিস্তান

হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবীর রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩০৬ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহাম্মদকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন বিভাগের প্রেষণ-১ শাখার যুগ্ম সচিব আবুল হায়াত মোঃ রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেনকেও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

২০২২ সালের ১৯ জুলাই মেজর জেনারেল কবীর আহাম্মদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। সেদিন গণভবনে তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান এবং জিপিআরের ডেপুটি কমানন্ড্যান্ট কর্নেল মোবারক হোসেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেজর জেনারেল কবীরের স্ত্রী ফাতেমা কবির, ছেলে ইসমাম আহমেদ ও মেয়ে আরিবা উপস্থিত ছিলেন।

নতুন এ প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি সামরিক দায়িত্ব থেকে কূটনৈতিক দায়িত্বে যুক্ত হচ্ছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের: স্বাস্থ্যমন্ত্রী

হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবীর রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ

আপডেট সময় ১০:০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫