ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতিসংঘের ওপর থেকে আস্থা উঠে গেছে: নিউ ইয়র্কে পৌঁছে আরাগচির পোস্ট জনস্বার্থের সব কাজের বিরোধিতা করেছে জামায়াত: রিজভী ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ এসপি মাসুদের শিগগিরই ভেঙে চার ভাগ হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী ২ বছরের মধ্যে সরকারের উদ্যোগে জ্বালানির সংকট থাকবে না: রাশেদ খান জ্বালানি তেলের দাম নিয়ে সমালোচনামূলক পোস্ট, দল থেকে বহিষ্কার জেলা ছাত্রদল নেতা লংমার্চ করা বিরোধী দল কিছু গাড়ির টোল পরিশোধ করেনি: রিজভী পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খাঁন জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ‘বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী’

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর যতো বাড়ছে বাসভাড়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

এবার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং রাজধানীসহ মহানগর ও শহর এলাকায় ১৮ পয়সা বাড়তে পারে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিআরটিএর বনানী কার্যালয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব করা হয়। বৈঠকে বাস মালিকশ্রমিকসহ সংশ্লিষ্ট পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিআরটিএ সূত্র জানায়, ভাড়া বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এরপর প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন ভাড়া কার্যকর করা হবে। আগামী দুএক দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছেন পরিবহন মালিক সমিতির নেতারা।

বৈঠকে সংশ্লিষ্টরা জানান, দূরপাল্লার পথে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আর রাজধানীসহ মহানগর ও শহর এলাকায় প্রতি কিলোমিটারে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ভাড়া নির্ধারণে বিআরটিএর ব্যয় বিশ্লেষণ কমিটি জ্বালানি, যন্ত্রাংশ, শ্রমিকের মজুরি ও অন্যান্য পরিচালন ব্যয় বিবেচনা করে থাকে। তবে এবার অন্যান্য ব্যয় বিবেচনায় না নিয়ে শুধু জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়টি হিসাব করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে সরকার। প্রচলিত হিসাব অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটারে এক টাকা বাড়লে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে প্রায় এক পয়সা বাড়ে। সে হিসাবে এবার জ্বালানির মূল্য বৃদ্ধির পুরোটা ভাড়ার সঙ্গে সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে। বৈঠকের আগে পরিবহন মালিকশ্রমিক নেতারা সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সাক্ষাৎ করে জ্বালানির দাম বৃদ্ধির কারণে বাসভাড়া বাড়ানোর আবেদন জানান। এর আগে চলতি বছরের এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হলে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল।

বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪২ পয়সা। দূরপাল্লার ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা। নতুন প্রস্তাব কার্যকর হলে মহানগর এলাকায় বাসের ভাড়া হবে প্রতি কিলোমিটারে ২ টাকা ৭১ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৬০ পয়সা। দূরপাল্লার বাসে ভাড়া দাঁড়াবে ২ টাকা ৪৩ পয়সা প্রতি কিলোমিটার। এর সঙ্গে নির্ধারিত ক্ষেত্রে সেতু ও সড়কের টোলও যাত্রীদের বহন করতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘের ওপর থেকে আস্থা উঠে গেছে: নিউ ইয়র্কে পৌঁছে আরাগচির পোস্ট

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর যতো বাড়ছে বাসভাড়া

আপডেট সময় ১১:৫৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬