ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুদ্ধ নিয়ে সমঝোতার সম্ভাবনার মাঝেই ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য কলকাতায় শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা ‘ওরা আমাকে বরখাস্ত করুক’, মমতার হুঙ্কার ‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী শুনেছি খালেদা জিয়ার দৃঢ়তার সঙ্গে আমার মিল আছে: মেঘনা আলম পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় চারজন নিহত যুবলীগের কর্মী অর্ঘ্য হচ্ছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদস্য সচিব সরকার এমন একটি প্রশাসন চায়, যেখানে মানুষ হয়রানি মুক্ত সেবা পাবে: প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক: মমতা স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে আগারগাঁও গেলেন প্রধানমন্ত্রী

খেলাফত আন্দোলন: ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ প্রার্থী প্রত্যাশা দেশবাসীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

ঢাকা, শনিবার: খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসী ইসলামী দলগুলোর কার্যকর ঐক্যবদ্ধ সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে। ভোটাররা প্রত্যেক আসনে কেবল একজন প্রার্থী দেখতে চায়। এজন্য প্রত্যেক দলকে আন্তরিক ও প্রস্তুত হতে হবে।

শনিবার সকালে খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুল্লাহ মিয়াজী আরও বলেন, “দেশবাসীর বিশ্বাস, জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশে ইসলামী দলগুলো এবার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার উপযুক্ত সময়।” তিনি জানান, খেলাফত আন্দোলন প্রাথমিকভাবে শিগগিরই প্রার্থী তালিকা ঘোষণা করবে। এছাড়াও বটগাছ প্রতীকে নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং প্রচার-প্রচারণায় ব্যস্ত থাকার আহ্বান জানান।

রাজধানীর কামরাঙ্গীরচরে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, নায়েবে আমির মাওলানা শেখ আজিম উদ্দিন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, অধ্যক্ষ রোকনুজ্জামান রোকন, আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি, হাজী জালাল উদ্দিন বকুল, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ লিটন চৌধুরী সহ আরও অনেকে।

সভায় ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য খেলাফত আন্দোলনের ৪৪তম কেন্দ্রীয় প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার বিভিন্ন কর্মসূচি ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণ করা হয়। প্রতিনিধি সম্মেলনকে সফল করতে মজলিসে শূরা, আমেলাসহ সব প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুদ্ধ নিয়ে সমঝোতার সম্ভাবনার মাঝেই ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

খেলাফত আন্দোলন: ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ প্রার্থী প্রত্যাশা দেশবাসীর

আপডেট সময় ০৭:৪৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫