ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী ফ্যাসিস্ট গেছে, আরেকটা কার্বন কপি জন্ম নিয়েছে”— ঢাকা-১৩ এ জামায়াত প্রার্থী মোবারক হোসেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী আদাবর থানার নবোদয় পশ্চিম ওয়ার্ডে নাগরিক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ঢাকা-১৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ মোবারক হোসাইন বলেন, “৫ আগস্ট আওয়ামী ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু মনে হচ্ছে আরেকটা কার্বন কপি আবার উৎপত্তি হয়েছে।”

তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী স্বাধীনতার পর থেকেই একটি মানবিক, ইনসাফভিত্তিক, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছে। তার ভাষায়, বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে উপস্থাপন করার লক্ষ্যেই জামায়াতের আন্দোলন ও রাজনীতি।

ওয়ার্ড সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারি দ্বীন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী মজলিসে শূরার সদস্য ও আদাবর থানার আমির আল আমিন সবুজ, ঢাকা-১৩ আসনের আসন পরিচালক ডা. শফিউর রহমান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আজহার মুন্সী, হাসান আব্দুল্লাহ সাকিব, আশরাফুজ্জামান মিঠু, কে এম আনিসুর রহমান এবং শ্রমিক কল্যাণ আদাবর থানার সভাপতি আনিসুর রহমানসহ স্থানীয় ভোটাররা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী ফ্যাসিস্ট গেছে, আরেকটা কার্বন কপি জন্ম নিয়েছে”— ঢাকা-১৩ এ জামায়াত প্রার্থী মোবারক হোসেন

আপডেট সময় ১০:১৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫