ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাকিস্তানের ফুটপাতে ভারতের পতাকা পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে হামলা, নিহত ৩১ আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট পাবনায় গুলি ও কুপিয়ে আহত করার ১১ দিন পর জামায়াতকর্মীর মৃত্যু ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন-বড় কিছু ঘটতে যাচ্ছে ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ

৭ ঘণ্টায় আবারো ভূমিকম্পে কাঁপলো দেশ, আতঙ্কে ঢাবির ছয় শিক্ষার্থী আহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

দেশে গত ৩৬ ঘণ্টায় তৃতীয় দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ৪.৩ মাত্রার ভূমিকম্পে ঢাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে পাঁচজনই ছাত্রী।

শামসুন্নাহার হলের তিনজন শিক্ষার্থী সিঁড়িতে পড়ে আহত হন। হলের ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক ইসরাত জাহান সুমনা গুরুতরভাবে পায়ে আঘাত পান এবং ধারণা করা হচ্ছে তার পা ভেঙে গেছে। বাকি দু’জনকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া কুয়েত মৈত্রী হলের একজন শিক্ষার্থী সিঁড়ি থেকে পড়ে আহত হন। বেগম রোকেয়া হলের এক শিক্ষার্থী ভূমিকম্পের সময় অজ্ঞান হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। একইভাবে মাস্টারদা সূর্যসেন হলের শিক্ষার্থী মামুনুর রশিদ ধাক্কাধাক্কিতে হাতে আঘাত পান।

এর মাত্র ৭ ঘণ্টা আগে রাজধানীতে আরেকটি হালকা ভূমিকম্প অনুভূত হয়। সেটির মাত্রা ছিল ৪.৩ এবং উৎপত্তিস্থল ছিল ঢাকার মাত্র ৩ মাইল দূরে। এর আগে শনিবার সকালেও নরসিংদী কেন্দ্রীক ৩.৩ মাত্রার ভূমিকম্প হয়।

ফর শুক্রবারের ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তিন জেলায় অন্তত ১০ জনের মৃত্যু হয় এবং আহত হন ছয় শতাধিক মানুষ। ঢাবির হাজী মুহাম্মদ মহসিন হলে আতঙ্কে চারতলা থেকে লাফ দিয়ে তিনজন শিক্ষার্থী আহত হন এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এক শিক্ষার্থীর পা ভেঙে যায়। ঢাকার বিভিন্ন ভবনে ফাটল ও হেলে পড়ার ঘটনাও রেকর্ড করা হয়েছে।

প্রতিনিয়ত ভূমিকম্পে কাঁপছে দেশ, আর আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের ফুটপাতে ভারতের পতাকা

৭ ঘণ্টায় আবারো ভূমিকম্পে কাঁপলো দেশ, আতঙ্কে ঢাবির ছয় শিক্ষার্থী আহত

আপডেট সময় ০৮:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫