ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: কারাগারে ৩ জন, রিমান্ড শুনানি বুধবার সংবিধান সংশোধনে ফের গণভোট হবে জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে হঠাৎ ভারতের মাটিতে নামল ৬ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, সঙ্গে দুই শতাধিক সেনা জামায়াতের উত্থান মানে দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাওয়া: প্রতিমন্ত্রী নুর ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি ১৭ লাখ টাকার ওষুধ লুট আলুটিলার সাপমারায় মালবাহী জীপ খাদে পড়ে নিহত ১ এমপির প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করে মাদারগঞ্জে সমবায় গ্রাহকদের বিক্ষোভ: অবরুদ্ধ ১০, ব্যহত উপজেলা সকল দপ্তরের কার্যক্রম! টিকটকে পরিচয় অতঃপর প্রেম, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী! আল আকসা মসজিদ পুরোপুরি দখলের পথে ইসরায়েল: হামাস

রিমান্ডে নেওয়ার সময় কারাগারের গেটে আওয়ামী লীগ নেতার মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৪৮৩ বার পড়া হয়েছে

এবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে রিমান্ডে নেওয়ার সময় আওয়ামী লীগের এক নেতা মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার আল মামুন।

এদিকে মৃত আওয়ামী লীগ নেতার নাম ওয়াসিকুর রহমান বাবু (৪৩)। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার উত্তর বাশবাড়িয়া গ্রামের এনায়েতুর রহমানের ছেলে। রাজধানীর বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিকুর রহমান বর্তমানে বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পদে ছিলেন।

কারাগারের সুপার আল মামুন জানান, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় ঝটিকা মিছিল করার সময় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার হন ওয়াসিকুর রহমান। গ্রেফতারের পর ২৭ সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তর করা হয়। ওই মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করতে তাকে হেফাজতে নিতে রবিবার বিকালে পুলিশের একটি দল কারাগারে আসে।

পুলিশের কাছে হস্তান্তরের জন্য কারাগারের অফিস কক্ষে এনে (ভর্তি শাখায়) চেয়ারে বসানো হয়। এ সময় হঠাৎ চেয়ার থেকে ঢলে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: কারাগারে ৩ জন, রিমান্ড শুনানি বুধবার

রিমান্ডে নেওয়ার সময় কারাগারের গেটে আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপডেট সময় ০৯:২৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫