ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কারিনা, তোমার মতো সাহসী মানুষের দরকার ছিল বাংলাদেশে: তাসনিম জারা ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামে বাঁচছে ইরানের লাখ লাখ শিশু, বিস্ফোরক তথ্য প্রকাশ ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একইঃ ফজলুর রহমান ভারতে মসজিদকে মন্দির ঘোষণা আদালতের, নামাজ পড়তে পারবেন না মুসল্লিরা পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত সম্পর্ক আমাদের জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাবে: ফজলুর রহমান আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর ছিলেন কারিনা: আসিফ মাহমুদ বড় চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্পের চীন সফর একই ভুল করলে বিএনপির অবস্থাও আওয়ামী লীগের মতো হবে: ফজলুর রহমান আল্লাহ আর তাকে কষ্ট দিতে চাননি, তাই রহমতের ছায়ায় নিজের কাছে নিয়ে গিয়েছেন: কায়সার হামিদ

বিয়ের আগের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রকৌশলী জিল্লুরের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

বিয়ের আয়োজনের আনন্দ আর উৎসবের প্রস্তুতি যখন শেষ পর্যায়ে, ঠিক সেই মুহূর্তেই নেমে আসে শোকের ছায়া। পাবনার বাসিন্দা প্রকৌশলী জুলফিকার আলী জিল্লুরের বিয়ে হওয়ার কথা ছিল সোমবার (২৩ মার্চ) দুপুরে। তবে তার আগের দিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

রোববার নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় নিহত হন জিল্লুর। তিনি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া গ্রামের বাসিন্দা আনসারুল হক প্রামাণিকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিয়েকে কেন্দ্র করে দুই পরিবারেই চলছিল আনন্দঘন প্রস্তুতি। আত্মীয়-স্বজনদের আগমন, আয়োজন ও আনুষ্ঠানিকতার প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছিল। কিন্তু হঠাৎ দুর্ঘটনার খবরে মুহূর্তেই আনন্দের পরিবেশ শোকে পরিণত হয়।

স্বজনদের আহাজারিতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। যে দিনে বিয়ের সাজে নতুন জীবনে পা রাখার কথা ছিল, সেই দিনই তাকে হারানোর বেদনায় ভেঙে পড়েছেন পরিবার ও এলাকাবাসী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কারিনা, তোমার মতো সাহসী মানুষের দরকার ছিল বাংলাদেশে: তাসনিম জারা

বিয়ের আগের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রকৌশলী জিল্লুরের

আপডেট সময় ০৮:০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬