ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত: জামায়াতে আমির ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক লেবানন-ইরানে হামলাকে তুরস্কের ওপর হামলা হিসেবে দেখা হবে: ইসরাইলকে এরদোগানের হুঁশিয়ারি ১০০ টাকা রিচার্জে সেবা মেলে মাত্র ৬২ টাকার, পদক্ষেপ নিচ্ছে সরকার ইরান ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধজাহাজ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা অনলাইন জুয়াই মাদরাসার ৭০ হাজার টাকা হারিয়ে শিক্ষকের আত্মহত্যা হামলার মাত্র ৫ দিনেই ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামত করলো ইরান, যোগাযোগ স্বাভাবিক পারমাণবিক অস্ত্রের চেয়েও বড় যে অস্ত্র এখন ইরানের হাতে ট্রাম্পের নৌ অবরোধের হুমকি ‘অত্যন্ত হাস্যকর’: ইরানের নৌবাহিনী প্রধান

ঠাকুরগাঁওয়ের বিয়েতে বরের উপহার ৫ লিটার অকটেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহ সংকটের প্রভাব পড়েছে উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁওয়েও। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে তেল না থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কোথাও সীমিত পরিমাণে জ্বালানি মিললেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে ভোক্তাদের।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিন একটি বা দুটি পাম্পে অল্প পরিমাণ তেল সরবরাহ করা হলেও চাহিদার তুলনায় তা খুবই কম। ফলে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও পরিবহন চালকদের মধ্যে তৈরি হয়েছে চরম দুর্ভোগ।

এমন পরিস্থিতির মধ্যেই সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে ব্যতিক্রমী এক উপহার। সেখানে বরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ৫ লিটার অকটেন, যা উপস্থিত অতিথিদের মধ্যে সৃষ্টি করে হাস্যরস ও কৌতূহল।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি হাসান রায়হান বলেন, বর্তমান সময়ে জ্বালানি তেলই সবচেয়ে প্রয়োজনীয় ও মূল্যবান পণ্য হয়ে উঠেছে। তাই এমন উপহার সময়োপযোগী বলেই মনে হয়েছে। অপর অতিথি জামাল জানান, বিষয়টি যেমন মজার, তেমনি চলমান সংকটের বাস্তব প্রতিচ্ছবিও তুলে ধরে।

অকটেন উপহার দেওয়া ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, পেট্রোল-অকটেন সংগ্রহ করতে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। দৈনন্দিন কাজ ব্যাহত হওয়ায় মানুষের দুর্ভোগ বাড়ছে। বর-কনে যাতে সহজে যাতায়াত করতে পারেন, সেই ভাবনা থেকেই এই ব্যতিক্রমী উপহার দেওয়া হয়েছে।

বর রাতুল হাসান সাফি বলেন, বিয়েতে এমন উপহার সত্যিই ভিন্নধর্মী। সংকটের সময়ে এটি কাজে লাগবে উল্লেখ করে তিনি উপহারদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি সরবরাহ সংকট দীর্ঘস্থায়ী হলে পরিবহন, কৃষি ও নিত্যপণ্যের বাজারে এর প্রভাব পড়তে পারে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে।

এদিকে ব্যতিক্রমী এই বিয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। হাস্যরসের পাশাপাশি এটি বর্তমান জ্বালানি বাস্তবতার একটি প্রতীকী বার্তাও পৌঁছে দিয়েছে মানুষের কাছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত: জামায়াতে আমির

ঠাকুরগাঁওয়ের বিয়েতে বরের উপহার ৫ লিটার অকটেন

আপডেট সময় ০৫:৩৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬