ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করল ইরান সমকামী প্রেমের টানে মাগুরায় খ্রিস্টান তরুণী, করতে চায় বিয়ে বিমানের টিকিটের ছবি পাঠিয়ে বলেছিলেন প্রস্তুত থাকতে, তিন ঘণ্টা পরই এলো মৃত্যুর খবর সভাপতির মেয়াদ শেষ হওয়ার আগেই রোহিঙ্গা সমস্যার সমাধান করবেন: ইসলামী আন্দোলন ইসরায়েলের পণ্যে নিষেধাজ্ঞায় একজোট যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১২ দেশ কোমরে শিকল-অঝোরে কাঁদছিল কিশোরী, সিলেটের ভিডিও ছড়িয়ে চাঞ্চল্যের সৃষ্টি  মাত্র চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল রূপপুর প্রকল্পে গভীর রাতে আগুন, ৪৩ ঘণ্টাতেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট মালয়েশিয়ায় কারখানা থেকে ১৫৫ বাংলাদেশিসহ ২৩৪ জন আটক

ঈদ ছুটির ভারসাম্যে আগামীকাল শনিবার খোলা থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ৭১২ বার পড়া হয়েছে

আসন্ন ঈদ-উল-আজহার দীর্ঘ ছুটির ভারসাম্য রক্ষায় আগামীকাল শনিবার (২৪ মে) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। সরকারের নির্বাহী আদেশ অনুযায়ী, সাপ্তাহিক ছুটির দিনেও স্বাভাবিক দাপ্তরিক ও শিক্ষাকার্যক্রম চলবে। এর আগে একই সিদ্ধান্তে গত ১৭ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয় ঈদের ছুটি ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) ঘোষণা করেছে। সেই ছুটির ভারসাম্য রাখতে দুটি শনিবার (১৭ ও ২৪ মে) প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে এই সিদ্ধান্ত কার্যকর করতে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক আদেশে বলা হয়েছে, ২৪ মে মূল ক্যাম্পাস ও আঞ্চলিক কেন্দ্রগুলোতে স্বাভাবিক অফিস চলবে। আদেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগীয় প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

একইভাবে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাভাবিক পাঠদান চলবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে, সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোও খোলা থাকবে।

এই সিদ্ধান্ত বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা বোর্ড, এনটিআরসিএ, এনসিটিবি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে আগেই অবহিত করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করল ইরান

ঈদ ছুটির ভারসাম্যে আগামীকাল শনিবার খোলা থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট সময় ১০:০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫