ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মক্কায় হামলার সাইরেন: মুসলিম উম্মাহর জন্য বড় সতর্কবার্তা বললেন মুফতি তাকি উসমানি এবার আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তান-ভারত রণতরির সংঘর্ষ গেটের চাবি বাসায় রেখে এলেন কর্মকর্তা, কাঁটাতারের বেড়া টপকে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেন এমপি রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন: রিজভী সেপ্টেম্বরসহ আগামী ৩ মাস ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে পারে: প্রধানমন্ত্রীর প্রেসসচিব বিলুপ্ত হলো র‍্যাব, যাত্রা শুরু করল এসআরবি বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে: রিজভী ইসলাম মানুষের জীবন ও সম্পদ রক্ষার নির্দেশ দিয়েছে: মক্কাকে লক্ষ্য করে হামলার নিন্দা শায়খ সুদাইসের রাশেদ খাঁনকে তুলে নিয়ে নির্যাতন, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত শুরু

গাজায় ইসরায়েলি অভিযান বন্ধের আহ্বান গ্রিসের প্রধানমন্ত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ৪৭১ বার পড়া হয়েছে

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস (ফাইল ছবি)

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে “অযৌক্তিক ও অগ্রহণযোগ্য” বলে অভিহিত করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি গাজার মানুষের জন্য মানবিক সহায়তা পৌঁছাতে বাধাহীন প্রবেশের অনুমতি দেওয়ারও দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু।

মিতসোতাকিস বলেন, “গত কিছুদিনে গাজায় যা ঘটছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসরায়েলকে অবিলম্বে তার অভিযান বন্ধ করতে হবে এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে সহায়তা করতে হবে, যাতে খাদ্য, ওষুধসহ জরুরি সহায়তা দ্রুত পৌঁছাতে পারে।”

তিনি আরও বলেন, ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে সমালোচনার মুখে পড়েছে গ্রিস, বিশেষ করে বিরোধী দলগুলো সরকারের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন তুলেছে। তবে প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, “আমরা নীরব নই। আমাদের ইসরায়েলের সঙ্গে কৌশলগত সম্পর্ক থাকলেও, মিত্রদের কঠিন সত্য বলার সাহস থাকতে হবে।”

এছাড়া ইউরোপীয় ইউনিয়নের “Rearm Europe” কর্মসূচিতে তুরস্ককে অন্তর্ভুক্ত করা নিয়ে চলমান আলোচনার প্রেক্ষিতে গ্রিসের অবস্থান স্পষ্ট করেন মিতসোতাকিস। তিনি বলেন, “কোনো তৃতীয় দেশের সঙ্গে চুক্তির আগে ইইউ সদস্য সব রাষ্ট্রের সম্মতি প্রয়োজন। গ্রিস ও সাইপ্রাসের যৌক্তিক উদ্বেগ অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।”

তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা দুই দেশের স্বার্থে অভিবাসন, পর্যটন ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি অর্জনে কাজ করছি।” এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের পরিকল্পনার কথাও জানান গ্রিক প্রধানমন্ত্রী, যদিও বৈঠকের তারিখ এখনো নির্ধারিত হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মক্কায় হামলার সাইরেন: মুসলিম উম্মাহর জন্য বড় সতর্কবার্তা বললেন মুফতি তাকি উসমানি

গাজায় ইসরায়েলি অভিযান বন্ধের আহ্বান গ্রিসের প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৯:৫৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫