ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রাম্পকে নিয়ে বিপজ্জনক খেলায় নেতানিয়াহু সাবেক ভূমিমন্ত্রীর বাসা থেকে আওয়ামী লীগ নেতা মুরাদ গ্রেপ্তার একই দিনে আদালতে সাতক্ষীরার আলোচিত ৩ নজরুল ইসলাম, দুজন কারাগারে কোটি টাকার সেতু পার হতে লাগে বাঁশের সাঁকো লুট করে দেশের অর্থনীতি শূন্যের কোঠায় নিয়ে গেছে হাসিনা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: মুখ খুলল দুদক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে জরুরি অবতরণ করল হেলিকপ্টার জামালপুরে শিয়ালের তাণ্ডব, মুহূর্তেই কামড়ে দিল ৭ জনকে রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৪ এসএসসিতে গাজী নজরুলের ‘স্ত্রীর’ রেজাল্ট কী হলো?

জামালপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া সেই স্বেচ্ছাসেবকদল নেতা বহিস্কার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৫০০ বার পড়া হয়েছে

জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরে চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি (ভারপ্রাপ্ত) নুরুল মোমেন ও সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতার নাম হাবিবুর রহমান (৩৮)। তিনি জামালপুর শহরের শাহপুর এলাকার বাসিন্দা। জামালপুর শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন তিনি। চাঁদাবাজির ৫০ হাজার টাকাসহ গত শুক্রবার গভীর রাতে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন যৌথ বাহিনীর সদস্যরা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় এবং সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের নির্দেশনা মোতাবেক হাবিবুর রহমানকে বহিষ্কার করা হলো।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি (ভারপ্রাপ্ত) নুরুল মোমেন বলেন, চাঁদাবাজির অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়েছে। এ ধরনের কাজের সঙ্গে যাঁরাই জড়িত হবেন, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে হাবিবুরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন মোহাম্মদ নজরুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি। তাঁর অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা শুক্রবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা জব্দ করা হয়। ওই রাতেই তাঁকে সদর থানায় হস্তান্তর করা হয়। পরে গত শনিবার সকালে সদর থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়। ওই মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পকে নিয়ে বিপজ্জনক খেলায় নেতানিয়াহু

জামালপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া সেই স্বেচ্ছাসেবকদল নেতা বহিস্কার

আপডেট সময় ০৮:২২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫