ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হচ্ছে ডিএনসিসির ২৯ খাল তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগে কড়া জবাব চীনের মারা গেলেন কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া সেই মুসলিম নভোচারী বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যে কি খুলছে নতুন সম্ভাবনার দ্বার? সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা সালমান হুসাইনি নদভি আর নেই রাম মন্দিরের অর্থ কেলেঙ্কারিতে বিপাকে মোদি সরকার চাঁদা না দেওয়ায় হামলার অভিযোগ, রক্তাক্ত ইউনিয়ন বিএনপি নেতা বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি সত্ত্বেও কিছু জায়গায় লোডশেডিং থাকবে: বিদ্যুৎ মন্ত্রী অর্ধেকে নামছে হার্টের রিং ও চোখের লেন্সের খরচ

বাউফলে ইয়াবা ও বিদেশী নোটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৮৩৮ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল পৌর শহরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও বিদেশী মুদ্রাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার (২২ জুন) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন—পৌর শহরের ৩ নং ওয়ার্ডের কবির জোমাদ্দারের ছেলে মো. সাব্বির হোসেন জয় (২০) এবং দৌলতখান উপজেলার খায়েরহাট এলাকার মৃত আবদুল লতিফের পুত্র শামীম হোসেন (৩৫)।

শামীম বাউফল পৌর শহরের ৪নং ওয়ার্ড মুসলিম পাড়ায় বসবাস করতেন এবং পেশায় একজন অটোরিকশা চালক। দীর্ঘদিন ধরে তিনি উপজেলাজুড়ে ইয়াবা পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযানের সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৭২০ টাকার দেশি মুদ্রা, একটি বিদেশি নোট, লাল রঙের ১৬টি ‘ডব্লিউ ওয়াই’ ইয়াবা ট্যাবলেট এবং সবুজ রঙের ২টি ‘কন্ট্রোলার’ নামের ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মাসুদ রানা এবং বাউফল থানার উপপরিদর্শক মো. মফিজুল ইসলাম। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হচ্ছে ডিএনসিসির ২৯ খাল

বাউফলে ইয়াবা ও বিদেশী নোটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ১১:৩১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫