ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রতিবেশীর গোপন খবর বিক্রি করে দুই বাড়ির মালিক বৃদ্ধা! থাইল্যান্ড ছাড়ল মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন এশিয়া কাপ ফাইনালে থাকছেন নাকভি, এবারও কি ‘খালি হাতে’ ফিরবে ভারত? প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫০ গাড়ির লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, স্ত্রীকে পিটিয়ে মারলেন স্বামী জ্বালানি তেলের দাম দ্বিগুণ করলো ইরান যুক্তরাষ্ট্র বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫, বেশিরভাগই শিশু-স্কুলশিক্ষার্থী ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫

স্ত্রী নির্যাতন সবচেয়ে বেশি হয় বরিশালে, কম সিলেটে: জরিপ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৬০৬ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশে স্ত্রী নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশি ঘটছে বরিশাল ও খুলনা বিভাগে। এরপরের অবস্থানে রয়েছে চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও ঢাকা। তুলনামূলকভাবে সবচেয়ে কম সহিংসতা ঘটছে সিলেটে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)–এর যৌথভাবে পরিচালিত ‘নারীর প্রতি সহিংসতা জরিপ প্রতিবেদন ২০২৪’–এ উঠে এসেছে এসব তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, জীবদ্দশায় অন্তত একবার হলেও সঙ্গী বা স্বামীর হাতে শারীরিক, যৌন, মানসিক, অর্থনৈতিক সহিংসতা কিংবা নিয়ন্ত্রণমূলক আচরণের শিকার হয়েছেন—এমন নারীর হার বরিশালে সবচেয়ে বেশি, প্রায় ৮২ শতাংশ। এর পরেই রয়েছে খুলনা, যেখানে এ হার ৮১ শতাংশ। সিলেট ও ঢাকায় এ হার সবচেয়ে কম, প্রায় ৭৩ শতাংশ। অন্যদিকে চট্টগ্রামে ৭৬ শতাংশ, ময়মনসিংহে ৭৫ শতাংশ, রাজশাহীতে প্রায় ৭৫ এবং রংপুরে ৭৪ শতাংশ নারী এমন সহিংসতার শিকার হয়েছেন।

জরিপের সময় থেকে আগের ১২ মাসে সহিংসতার শিকার হয়েছেন—এমন নারীর হারও বরিশালে সর্বাধিক, ৫৭ শতাংশ। এই নিরিখে সবচেয়ে কম সহিংসতার শিকার হয়েছেন রাজশাহীর নারীরা, যেখানে এ হার ৪১ শতাংশ। এ ছাড়া চট্টগ্রামে ৫৩, রংপুরে ৫৩, খুলনায় ৫২, সিলেটে ৫০, ময়মনসিংহে ৪৮ এবং ঢাকায় প্রায় ৪৫ শতাংশ নারী বিগত ১২ মাসে সহিংসতার মুখোমুখি হয়েছেন।

প্রতিবেদনটি আরও জানায়, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকায় নারীদের ওপর সহিংসতার হার তুলনামূলকভাবে বেশি। এসব এলাকায় ৮১ শতাংশ নারী জীবদ্দশায় অন্তত একবার সহিংসতার শিকার হয়েছেন, যেখানে দুর্যোগপ্রবণ নয়—এমন এলাকায় এ হার ৭৪ শতাংশ। একইভাবে, জরিপের আগের ১২ মাসে দুর্যোগপ্রবণ এলাকায় সহিংসতার হার ছিল ৫৩ শতাংশ, অন্যদিকে অন্যান্য এলাকায় তা ছিল ৪৭ শতাংশ।

জাতিসংঘের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, বাংলাদেশে জীবদ্দশায় অন্তত একবার সঙ্গী বা স্বামীর হাতে সহিংসতার শিকার হয়েছেন এমন নারীর হার ৭০ শতাংশ। আর গত ১২ মাসে এ হার ৪১ শতাংশ। তবে দেশের সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় সহিংসতামূলক আচরণের ধরন আরও বিস্তৃত ধরা হলে দেখা যায়, জীবদ্দশায় অন্তত একবার সহিংসতার শিকার হয়েছেন ৭৬ শতাংশ নারী এবং গত ১২ মাসে এ হার দাঁড়ায় ৪৯ শতাংশে।

এই সহিংসতার শিকারদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরীরা। এ বয়সী মেয়েদের মধ্যে গত ১২ মাসে ৬২ শতাংশ কোনো না কোনো ধরনের সহিংসতার শিকার হয়েছেন। সারাদেশে শহর, গ্রাম, বস্তি এবং দুর্যোগপ্রবণ এলাকা থেকে ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী মোট ২৭ হাজার ৪৭৬ জন নারীর সাক্ষাৎকারের ভিত্তিতে এ জরিপ পরিচালনা করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রতিবেশীর গোপন খবর বিক্রি করে দুই বাড়ির মালিক বৃদ্ধা!

স্ত্রী নির্যাতন সবচেয়ে বেশি হয় বরিশালে, কম সিলেটে: জরিপ

আপডেট সময় ১১:০০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫