ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জয় বাংলা স্লোগান দিয়ে ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী ২ বছরে রুপির বিপরীতে আরও শক্তিশালী হয়েছে টাকা স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান হেলিকপ্টার দুর্ঘটনায় নিভে গেল নেইমারের ঘনিষ্ঠ বন্ধুর প্রাণ প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক: সম্পর্ক জোরদারের প্রত্যয় ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখনই দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী লঞ্চের ভাড়া বাড়ল, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব

সেন্টমার্টিন নিয়ে মাস্টারপ্ল্যানের চিন্তাভাবনা চলছে: উপদেষ্টা রিজওয়ানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৭৩৫ বার পড়া হয়েছে

এবার সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় মাস্টারপ্ল্যান চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি জানান, জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে একটি প্রকল্প নেওয়ার উদ্যোগ চলছে, যা সেন্টমার্টিনে পরিবেশ পুনরুদ্ধারে সহায়ক হবে। “দ্বীপটির প্রাকৃতিক পরিবেশ ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে। সেন্টমার্টিন নিয়ে কোনো আশঙ্কা থাকার কথা নয়। এটিকে বাঁচাতে পারলেই সব উদ্বেগ দূর হবে,” বলেন উপদেষ্টা।

পরিবেশ রক্ষায় অন্যান্য পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, বায়ুদূষণ, শব্দদূষণ ও নদীদূষণ নিয়ন্ত্রণে নানা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। দেশের শপিং সেন্টারগুলো ইতোমধ্যে শতভাগ পলিথিনমুক্ত হয়েছে। তবে কাঁচাবাজারে এখনো অভ্যাসগত কারণে পলিথিনের ব্যবহার রয়েছে। এই দায়িত্ব পাট ও বস্ত্র মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে, যারা পাটের ব্যাগ তৈরি করবে এবং তা সুলভ মূল্যে বিক্রি হবে।’

তিনি জানান, ১৭টি পণ্যকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কটন বাড ও স্ট্র ইতোমধ্যে নিষিদ্ধ হয়েছে। শিগগিরই এসব পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে।

এ সময় মব জাস্টিসের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘দেশে এখনো যেসব মব জাস্টিসের ঘটনা ঘটছে, তা নিন্দনীয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’ তিনি আরও বলেন, ‘আমরা একটি আদর্শ পরিবেশে দায়িত্ব গ্রহণ করিনি। বর্তমানে পুলিশ অনেক জায়গায় সক্রিয় হয়েছে এবং ভবিষ্যতে আরও সক্রিয় ভূমিকা পালন করবে।’

এদিকে, স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী গাজীপুরের মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় মব জাস্টিসের যে ঘটনা ঘটেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও জানান, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনা কাম্য নয়। কারও সংশ্লিষ্টতা থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ একই সঙ্গে তিনি জানান, ‘গতকাল যাঁর (হাবিবুল আউয়াল) গ্রেপ্তারের খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। এখনো তাঁকে গ্রেপ্তার করা হয়নি। উত্তরা থেকে সাবেক সিইসি নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জয় বাংলা স্লোগান দিয়ে ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

সেন্টমার্টিন নিয়ে মাস্টারপ্ল্যানের চিন্তাভাবনা চলছে: উপদেষ্টা রিজওয়ানা

আপডেট সময় ০৪:০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫